E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চিলমারীতে বজ্রপাতে অটো চালক যুবকের মৃত্যু 

২০২৬ মে ২১ ১৮:২৩:০৭
চিলমারীতে বজ্রপাতে অটো চালক যুবকের মৃত্যু 

পিএম সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের চিলমারীতে বজ্রপাতে অটো চালক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে বাড়ির পাশে বিলে মাছ ধরতে গিয়ে, হঠাৎ বজ্রপাতে রফিকুল ইসলাম নামে অটো চালক যুবকের মৃত্যু হয়েছে।

জানা যায়, উপজেলার থানাহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বজরা তবকপুর (মজাইডাঙ্গাঁ) গ্রামের সুরুজ্জামালের ছেলে রফিকুল ইসলাম (৩৫)। পেশায় সে একজন অটো চালক ছিলেন। মৃত্যুকালে তিনি ১ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। তার এই মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন, ঐ ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন। হঠাৎ তার এই মৃত্যুতে পরিবারে ও এলাকা জুড়ে শোকের ছায়া বইছে।

(পিএস/এসপি/মে ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test