E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে চাকরি ও কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

২০২৬ মে ২১ ১৮:২৬:৪৮
গোপালগঞ্জে চাকরি ও কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চাকরি এবং সরকারি রিলিফের কার্ড পাইয়ে দেওয়ার নামে অসহায় গ্রামবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম মনোজ কুমার বালা। তিনি দুর্গাপুর ইউনিয়নে ছোট ডোমরাসুর গ্রামের মনিন্দ্রনাথ বালা ওরফে মরণ বালার ছেলে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ছোট ডোমরাশুর গ্রামের ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়। অভিযুক্তের নানা অপকর্মে অতিষ্ঠ তার ছোট ভাই মিঠুন বালা ও বাবা মনিন্দ্রনাথ বালাও তার বিপক্ষে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, মনোজ কুমার বালা দীর্ঘদিন ধরে এলাকার সহজ-সরল ও অসহায় মানুষদের সরকারি চাকরি এবং বিভিন্ন ধরনের কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিলেন। তার এই ফাঁদে পা দিয়ে এলাকার বহু মানুষ তাদের কষ্টার্জিত টাকা তার হাতে তুলে দেন। কিন্তু পরবর্তীতে চাকরি বা রিলিফের কার্ড কোনোটিই না দিয়ে তিনি সেই টাকা সম্পূর্ণ আত্মসাৎ করেন।

সংবাদ মম্মেলনে হারাধন বেরাগী, লেবু বাইন, রত্না মল্লিক, মহাদেব বৈরাগী, আব্দুর সাত্তার মোল্লা সহ আরো আরও অনেক ভূক্তভুগী জানান, অভিযুক্ত মনোজের কাছে টাকা ফেরত চাইলে বা এই প্রতারণার প্রতিবাদ করলে সে উল্টো হুমকি দেয়। এর প্রেক্ষিতে এলাকার গণ্যমান্য ও স্থানীয় সম্মানিত ব্যক্তিদের জানালে সে তাদের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার, কুৎসা এবং বিভ্রান্তি ছড়াচ্ছেন। মূলতঃ ভুক্তভোগীদের অর্থ অত্মস্যাৎ এবং নিজের অপরাধ ঢাকতেই মনোজ এই বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। মনোজের এসব অপকর্মের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান গ্রামবাসী।

ভুক্তভোগী ও এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা অবিলম্বে এই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জালিয়াতি করে হাতিয়ে নেওয়া টাকা দ্রুত উদ্ধারের জোর দাবি জানান।

(টিবি/এসপি/মে ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test