হাসপাতাল ডুবিয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত তত্ত্বাবধায়ক মোহসীন
বিশেষ প্রতিনিধি : মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, যেখানে জেলার ১২ লাখ মানুষের চিকিৎসার শেষ ভরসাস্থল। তবে সেই সরকারি হাসপাতালই যখন দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয় তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ। এমনই এক চিত্র ফুটে উঠেছে যেখানে দেখা যাচ্ছে, হাসপতালের তত্তাবধায়ক মোহসীন উদ্দিন নিজের স্বার্থ হাসিল করতে গিয়ে পুরো হাসপাতাল ব্যবস্থাকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। ফলে সাধারণ মানুষ সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন।
জানা গেছে, ২০২৪ সালের ৩ মার্চ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থেকে মোহসীন উদ্দিন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তত্ত্বাবধায়ক পদে যোগদান করেন। এরপর উচ্চমান সহকারী ফারজানা হক, রের্কড কিপার তরিকুল ইসলাম ও ওয়ার্ডবয় নূর আলমকে নিয়ে একটি শত্তিশালী চক্র তুলে ধরে। তত্ত্বাবধায়ক যোগদানের পর থেকে একর পর এক অনিয়ম-দুর্নীতি চলতে থাকে হাসপাতালটিতে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, হাসপাতালটিতে মোট ৭৯ জন চিকিৎসকরে বিপীরতে বর্তমানে চিকিসক রয়েছে মাত্র ২৬ জন। এর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন ৫ জন। এছাড়াও নার্স, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী পদে যে জনবল আছে তা হাসপতালের তুলনায় খুবই কম।
সরেজমিন গিয়ে দেখা যায়, জরুরি বিভাগ থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত অব্যবস্থাপনার ছাপ স্পষ্ট। প্রয়োজনীয় চিকৎসা সরঞ্জামের সংকট, ওষুধের ঘাটতি, চিকিৎসকদের অনুপস্থিতি সব মিলিয়ে রোগীদের দূর্ভোগ চরমে পৌঁছেছে। অথচ কাগজে-কলমে এ হাসপাতালের জন্য প্রতিদিনের বরাদ্দ থেমে নেই।
অনুসন্ধানে জানা গেছে, তত্ত্বাবধায়ক মোহসিন উদ্দিন মাগুরা হাসপাতালে যোগদান করার পর থেকে আওয়ামী লীগের তৎকালীন এমপির আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নিজেও পাল্টে যান বেশ। তখন তিনি স্থানীয় ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে চলতে থাকেন। এরপর হাসপাতালের কয়েকজন দুর্নীতিবাজ কর্মচারী-কর্মকর্তাদের নিয়ে গোড়ে তোলেন শক্তিশালী সিন্ডিকেট। যে সিন্ডিকেট সরকারি ওষুধ বিক্রি করে থেকে শুরু করে নিজেদের পছন্দের ঠিকাদার নিয়োগ দেওয়াসহ সকল কিছু করে থাকে। সম্প্রতি হাসপাতালে এমএসআর সামগ্রী ক্রয়ের জন্য হাসপাতালে ৫ কোটি টাকার বরাদ্দ আসে। সেখানে ১ কোটি ৮০ লাখ টাকা ঘুষ নিয়ে পছন্দের এক ঠিকাদারকে নিয়োগ দিয়েছে তত্ত্বাবধায়ক। গত বছরেও কেনাকাটার জন্য নিয়োগকৃত ঠিকাদারের কাছ থেকে ১ কোটি ২০ লাখ টাকা গ্রহণ করছেল তত্ত্বাবধায়ক মোহসীন। এছাড়াও খাবার সরবরাহকারী ঠিকাদার, হাসপাতালের আশপাশে অবস্থিত বিভিন্ন প্রাইভেট ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার থেকে মাসোয়ারা নিয়ে থাকেন। সম্প্রতি গণপূর্ত অধিদপ্তর থেকে হাসপাতালের জরুরি বিভাগ ও স্যানিটেশন সংস্কার কাজের জন্য ২৬ লাখ টাকার বরাদ্দ আসে। তবে ওই মেয়াদ শেষ হয়ে গেলে জানা যায়, সংস্কারের কাজের টাকা ঠিকাদার ও তত্ত্ববধায়ক দুজনে মিলে তুলে লিয়েছেন।
সূত্র জানায়, তত্ত্বাবধায়ক মোহসীনের অনিয়ম-দুর্নীতির সকল কাজ দেখাশোনো করে ওয়ার্ড মাস্টার নুর আলম ও রের্কড কিপার রফিকুল ইসলাম। সরকারি হাসপাতালের ওষুধ বিক্রি ও প্রাইভেট-ক্লিনিকের কমশিন বাণিজ্য দেখাশোনা করে এই দুই ব্যক্তি। ওয়ার্ড মাস্টার নুর আলম হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে অন্তত ২৫ ব্যক্তির কাছ থেকে ২ কোটি ৫০ লাখ টাকা নিয়েছে। যা খোদ তত্ত্বাবধায়ক জানলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি তাকে ওয়ার্ডবয় থেকে ওয়ার্ড মাস্টার পদে প্রমোশন দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, এসব অনিয়ম-দুর্নীতির টাকায় রাজধানী ঢাকাতে নিজের স্ত্রী ও সন্তানের নামে একাধিক প্লট ও ফ্ল্যাট কিনেছেন মোহসীন উদ্দিন।
এদিকে, গত তিন বছর ধরে হাসপাতালটি একমাত্র সিজারিয়ার অপারেশন ছাড়া অন্য কোনো অপারেশেন হচ্ছে না। অনেক রোগী ও তাদের স্বজনেরা বাধ্য হয়ে পার্শ্ববর্তী ফরিদপুরসহ অন্যান্য জায়গায় গিয়ে অপারেশন করাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘তত্ত্বাবধায়ক স্যার যেটা করবে সোই নিয়ম। তিনি যদি অনিয়মও করেন তার প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলেই বদলিসহ শাস্তি হবে। তার কারণে এ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে এখানে থাকতে চান না। সব সময় স্টাফদের সঙ্গে বাজে ব্যবহার করেন।’
শহরতলীর নিজ নান্দুয়ালি থেকে চিকিৎসা নিতে রফিকুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন ধরে হাসপাতালে ঘুরছি ডাক্তার দেখানোর জন্য। তবে এখানে এসে শুনছি ডাক্তার নেই। আমাদের মত গরীব মানুষের বাইরের চেম্বারে টাকা দিয়ে ডাক্তার দেখানোর অবস্থা নেই।’
মাগুরা নাগরিক কমিটির সভাপতি এটিএম মহব্বত আলী বলেন, ‘আমার জীবদ্দশায় অনৈক তত্ত্বাবধায়ক এই হাসপাতালে এসেচে। তবে মোহসীন আলীর মত নিকৃষ্ট ব্যক্তি আর দ্বিতীয়টি দেখি নাই। একটা সময় এই হাসটপাতালের অনেক সুনাম ছিল। তবে মোহসীন উদ্দিন যোগদান করার পর তার অনিয়ম-দুর্নীতিতে হাসপাতালের সুনাম নষ্ট হয়ে গেছে। অচিরেই দুর্নীতিবাজ এই কর্মকতাকে বদলি করে হাসপাতালের পুরানো সুনাম ফিরিয়ে অঅনতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করছি।’
অভিযোগের বিষয়ে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্তাবধায়ক মোহসীন উদ্দিন বলেন, ‘একটা গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমি মআমার কাজগুলো ঠিকমত করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘এই চেয়ারে বসলেই আয়-ইনকাম হবে এটাতো দোষের কিছু না। যারা এই চেয়ারে বসে দায়িত্ব পালন করছেন তাঁরা প্রত্যেকে এমনই। আপনার শুধু শুধু আমার সময় নষ্ট করছেন।’
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির বলেন, ‘হাসপাতালের সবকিছুই তিনি নিয়ন্ত্রণ করে থাকেন। তাই তিনি যদি অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন সেখানে আমাদের কিছু করার থাকে না। তবে এর আগে একবার তত্ত্বাবধায়কের অনিয়ম-দুর্নীতি নিয়ে আমাদের কাছে একজন লিখিত অভিযোগ দিয়েছিল। অদৃশ্য কারণে সেটার তদন্ত করা তখন সম্ভব হয়নি।’
(একে/এসপি/মে ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- বাংলাদেশকে জয় উপহার দিতে চান স্কালোনি
- ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন
- রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেফতার ৪৩৬
- শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
- সামরিক বিজয়ই বাংলাদেশ সমস্যার একমাত্র সমাধান
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- বর্ষায় কাদার সাগরে বনগ্রামের রাস্তা, ইটের সড়কের দাবিতে শতাধিক পরিবারের আকুতি
- শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
- মব থেকে বাঁচাতে ধর্ষক ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রকে থানায় সোপর্দ
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
- দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০
- প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি : মাদারীপুরের এসপি
- ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
- গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ
- মাদ্রাসায় যাওয়ার পথে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
- লৌহজংয়ে অবৈধ বালুর ব্যবসা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবিএ প্রশিক্ষণ শেষে ৩৩ শিক্ষার্থী পেল সনদপত্র
- ৫২৭ কোটি টাকার পদ্মার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধ্বস, কাজের মান নিয়ে প্রশ্ন
- হাত-পা বেঁধে চুল কেটে স্ত্রীকে রাতভর নির্যাতন
- কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ৪১ বিজিবি, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
- বর্ষার পরীক্ষা, শিক্ষার্থীর ক্ষোভ ও রাষ্ট্রের করণীয়
- কাপ্তাইয়ে ৬১০ কৃষকের মাঝে প্রণোদনা ও জাতীয় ফল মেলা উদ্বোধন
- সুন্দরবনের ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর আত্মসমর্পণ
- যুগের শ্রেষ্ঠ প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
- শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, ৫ দফা দাবি
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







