E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে হিন্দু গৃহবধূকে গলা কেটে হত্যা

২০২৬ মে ২১ ১৯:০২:৩৩
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে হিন্দু গৃহবধূকে গলা কেটে হত্যা

বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার গাবতলী উপজেলায় মধ্যরাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামের এক হিন্দু গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দিবাগত রাতের দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রীতা রানী মজুমদার ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গেটযুক্ত বাড়িটিতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন। নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, বুধবার রাত ১০টার দিকে স্ত্রীকে নিয়ে রাতের খাবার শেষ করে তারা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সোয়া ১২টার দিকে নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে যায়। পরে স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ শুনে দ্রুত সেখানে গিয়ে দেখেন, রীতা রানী মজুমদারের গলাকাটা রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। এ সময় বাড়ির সদর দরজা খোলা দেখতে পান তিনি।

তিনি আরও জানান, তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ গলাকাটা অবস্থায় শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে মাঠে নেমেছে থানা পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

(বিএস/এসপি/মে ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test