E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা 

২০২৬ মে ২১ ১৯:১২:৫৪
গোপালগঞ্জে বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

আজ বৃহম্পতিবার বিকালে উপজেলার একটি রেষ্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ দেবাশীষ দাস।

কর্মশালায় উপ সহকারী কৃষি কর্মকর্তা স্বপন মহালদার কৃষিবিদ ব্রাক সীড এন্ড আগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, ব্রাক সীডের টেরিটোরি সেলস অফিসার সুজিত মন্ডল বক্তব্য রাখেন। এ কর্মশালায় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি উদ্যোক্তা, স্থানীয় রিটেইলার, কৃষি সংশ্লিষ্ট প্রতিনিধিসহ ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাসায়নিক বালাইনাশকের ব্যবহার কৃষিজমির উর্বরতা হ্রাস, পরিবেশ দূষণ এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এসব ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে জৈব বালাইনাশক বর্তমানে নিরাপদ ও কার্যকর বিকল্প হিসেবে গুরুত্ব পাচ্ছে। জৈব বালাইনাশক ব্যবহারের ফলে ফসলের ক্ষতিকর পোকামাকড় দমন সম্ভব হলেও পরিবেশের ভারসাম্য নষ্ট হয় না এবং উপকারী পোকামাকড় ও জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে।

বক্তারা আরও জানান, জৈব বালাইনাশক মাটির স্বাস্থ্য রক্ষা করে, উৎপাদন ব্যয় কমায় এবং বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

(টিবি/এসপি/মে ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test