E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশা পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী সালমান শাহ গ্রেফতার

২০২৬ মে ২১ ১৯:১৫:৫১
পাংশা পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী সালমান শাহ গ্রেফতার

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা থেকে হত্যা, অস্ত্র, ডাকাতি ও মারামারিসহ ১৬ মামলার আসামি সালমান শাহ (২৯) নামে এক শীর্ষ সন্ত্রাসী কে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।

গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী সালমান শাহ পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গী এলাকার মোঃ আঃ সাত্তার ওরফে লম্বা সাত্তার এর ছেলে। তার বিরুদ্ধে ৩টি অস্ত্র, ২ টি হত্যা, ২ ডাকাতি প্রস্তুতি, ১টি ডাকতি, ৭টি মারামারি ও ১টি বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, আসামী সালমান শাহ একজন শীর্ষ সন্ত্রাসী।গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার খামারডাঙ্গী এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ স্কোরেড এর মাধ্যমে আদালতে পাঠানো হয়।আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।

(একে/এসপি/মে ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test