কুড়িগ্রামে হাট ভরা গরু, ক্রেতার দেখা নেই
পিএম সৈকত, কুড়িগ্রাম : পবিত্র ঈদুল আজহা (কোরবানি ঈদ) সামনে রেখে কুড়িগ্রামে গবাদিপশু হাটে উঠতে শুরু করেছে। তবে হাটে গরু-ছাগলের সরবরাহ বাড়লেও প্রত্যাশিত ক্রেতার দেখা মিলছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন ছোট-বড় খামারিরা। বিশেষ করে উপজেলার অন্যতম বৃহৎ সিংগারডাবড়ী পশুর হাটে ক্রেতা সংকট এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর কুড়িগ্রামে কোরবানির জন্য প্রায় ৩ লাখ ৩৬ হাজার গবাদিপশু প্রস্তুত রয়েছে। বিপরীতে জেলায় চাহিদা রয়েছে প্রায় ২ লাখ ৬১ হাজার পশুর। জেলার ৯টি উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট পশুর হাট রয়েছে ২৯টি। এর মধ্যে ১৫টি স্থায়ী এবং ১৪টি অস্থায়ী। শুধু রাজারহাট উপজেলায় প্রস্তুত রয়েছে প্রায় ৪০ হাজার গবাদিপশু। এর বিপরীতে প্রায় ৩০ হাজার পশুর চাহিদা রয়েছে বলে উপজেলা প্রাণি সম্পদ অফিস জানিয়েছেন।
সরেজমিনে উপজেলার সিংগারডাবড়ী পশুর হাটে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটের বড়বাড়ি, মোস্তফি,তিস্তা ও উলিপুর উপজেলার সদর ও দূর্গাপুর এবং কাঁঠালবাড়ী সহ তিস্তা চরাঞ্চল থেকে আসা খামারিরা কয়েক'শ গরু নিয়ে হাটে অবস্থান করছেন। হাটজুড়ে সারি সারি গরু থাকলেও তুলনামূলকভাবে ক্রেতার উপস্থিতি ছিল একেবারেই কম। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক বিক্রেতা কাক্সিক্ষত দাম পাচ্ছেন না। কেউ কেউ গরু বিক্রি না করেই বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন।
উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গরুর খামারি মাইদুল ইসলাম বলেন, ‘এক বছর ধরে অনেক কষ্ট করে গরু পালন করছি। খাবার, ওষুধসহ সবকিছুর খরচ বেড়েছে। কিন্তু হাটে ক্রেতা কম। যে দাম বলছে তাতে খরচই উঠবে না।’
আরেক বিক্রেতা আফজাল মিয়া বলেন, ‘সাত সকালে গরু নিয়ে হাটে আসছি, দুপুর গড়িয়ে গেল এখনো ভালো কোনো ক্রেতা পাইনি। সবাই শুধু দেখে যাচ্ছে, কিনছে না।’
হাটে আসা কয়েকজন ক্রেতা জানান, গরুর দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেকে শেষ সময়ের জন্য অপেক্ষা করছেন।
ক্রেতা সাইদুল ইসলাম বলেন, ‘গরু অনেক আছে, কিন্তু দাম এখনো নাগালের মধ্যে আসেনি। তাই দেখে যাচ্ছি।’
সিংগারডাবড়ী হাটের ইজারাদার রতন মিয়া বলেন, ‘হাটে পর্যাপ্ত গরু-ছাগল রয়েছে। তবে এখনো ক্রেতা কম থাকায় বেচাকেনা আশানুরূপ হচ্ছে না। আশা করছি আগামী হাটগুলোতে বিক্রি বাড়বে।’
আজ শুক্রবার দুপুরে রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী বলেন, রাজারহাটে সিংগারডাবড়ী পশুর হাটই একমাত্র বড় হাট যেখানে নিয়মিত গবাদিপশুর বেচাকেনা হয়। তবে বর্তমানে পশুর দাম তুলনামূলক বেশি হওয়ায় ক্রেতাদের উপস্থিতি থাকলেও প্রত্যাশিত বিক্রি হচ্ছে না।
তিনি আরও জানান, হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে মেডিকেল টিম ও জালনোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে এবং পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘জেলায় কোরবানির পশুর পর্যাপ্ত মজুত রয়েছে। ঈদ যত ঘনিয়ে আসছে, হাটে ক্রেতার উপস্থিতিও বাড়বে বলে আশা করছি। প্রতিটি হাটে আমাদের মেডিকেল টিম কাজ করছে।’
(পিএস/এসপি/মে ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- মাদক ও চুরি প্রতিরোধে যুব সমাজ
- ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু, ঝণগ্রস্থ বেপারীর কান্না
- ‘সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করছে’
- দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মানববন্ধন
- সোনাতলায় দারিদ্র্যকে জয় করে সফল খামারি নিত্য ঘোষ
- মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ
- সার কারখানা গেটে চাঁদাবাজি, চিহ্নিত চক্রের দৌরাত্ম্যে অসহায় শ্রমিকরা
- কুড়িগ্রামে হাট ভরা গরু, ক্রেতার দেখা নেই
- বিপদের সময় ধৈর্য, সবচেয়ে বড় শক্তি
- কাপাসিয়ায় পেঁপে, মাল্টা ও আনারস গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
- রবীন্দ্র সরোবরে আজ ‘রইদের গান’
- যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘে জলবায়ু প্রস্তাব পাস
- সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল
- বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি
- রামিসা হত্যা : আসামির পক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা
- ‘লুটেরাদের জন্য নয়, বাজেট যেন জনগণের জন্য হয়’
- ‘আমরা চাই শেখ হাসিনা মামলা ফেস করুক’
- রামিসার বাসায় প্রধানমন্ত্রী, দ্রুত তদন্তের আশ্বাস
- আব্দুল গফুর বি.এ.কে আহ্বায়ক করে ব্রাহ্মণবাড়িয়া শান্তি কমিটি গঠিত হয়
- ‘ঈদ যাত্রায় ফেরিঘাটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা’
- শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- স্বাধীনতার ৫১ বছর পরও সংরক্ষিত হয়নি খানসামার ৩ বধ্যভূমি
- আ-মরি বাংলা ভাষা
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২২ মে ২০২৬
- মাদক ও চুরি প্রতিরোধে যুব সমাজ
- ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু, ঝণগ্রস্থ বেপারীর কান্না
- ‘সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করছে’
- দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মানববন্ধন
- সোনাতলায় দারিদ্র্যকে জয় করে সফল খামারি নিত্য ঘোষ
- মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ
- সার কারখানা গেটে চাঁদাবাজি, চিহ্নিত চক্রের দৌরাত্ম্যে অসহায় শ্রমিকরা
- কুড়িগ্রামে হাট ভরা গরু, ক্রেতার দেখা নেই
- কাপাসিয়ায় পেঁপে, মাল্টা ও আনারস গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
-1.gif)








