E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মানববন্ধন

২০২৬ মে ২২ ১৮:১২:৫১
দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মানববন্ধন

ঈশ্বরদী প্রতিনিধি : দেশব্যাপী চলমান ধর্ষণ, হত্যা, গুম ও বিচারহীনতার প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে সামাজিক সংগঠন ‘আলোর পথযাত্রী’র আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ঈশ্বরদীর বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন মানুষ অংশ নেন।

আলোর পথযাত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি খালেদ মাহমুদ সুজনের সঞ্চালনা এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি মানিকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল মান্নান টিপু, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, রাজাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এম রাশেদুল আওয়াল রিজভী, সামাজিক সংগঠন ‘সবুজ পৃথিবী’র সভাপতি ও সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, বীর বাংলা সম্পাদক ওহীদুজ্জামান টিপু, সাপ্তাহিক জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু, ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার ও ঈশ্বরদী বণিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, পাকশী কলেজের শিক্ষক ও সমকাল সুহৃদ ঈশ্বরদী শাখার সভাপতি আর কে বাবু এবং সকাল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মহিদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, আরটিভি প্রতিনিধি বায়েজিদ বোস্তামি পলাশ, এনটিভি প্রতিনিধি রাসেল হোসেন, গ্রিন টিভি প্রতিনিধি তুহিন হোসেন, আনন্দ টিভি প্রতিনিধি এম আর রাসেল, মিঠুন মাহাবুব খান, মাহফুজুর রহমান, সিয়াম, নাহিদ ইসলাম, রুপমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা ধর্ষণ, হত্যা ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ধর্ষণ মামলার আসামিদের পক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর আহ্বানও জানান তারা।

বক্তারা বলেন, অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা গেলে সমাজে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।

(এসকেকে/এসপি/মে ২২, ২০২৬)

পাঠকের মতামত:

২২ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test