E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ময়মনসিংহে জাতীয় হিন্দু মহাজোরে সাধারণ সভা অনুষ্ঠিত

২০২৬ মে ২২ ১৮:৫০:২৫
ময়মনসিংহে জাতীয় হিন্দু মহাজোরে সাধারণ সভা অনুষ্ঠিত

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত রঘুনাথ জিউর মন্দিরে ময়মনসিংহ জেলা কমিটি কর্তৃক বাৎসরিক সভা অনুষ্টিত হয়। 

আজ শুক্রবার বিকালে জেলার সাধারণ সম্পাদক ডাক্তার নারায়ন পালের (এনসি পাল) সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এডভোকেট দীনবন্ধু রায়, সভাপতি কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন।ি

আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিমল পাল, সহসভাপতি মলয় গোস্বামী, সাধারণ সম্পাদক নারায়ন পাল, জেলা প্রচার সম্পাদক সাংবাদিক নীহার রঞ্জন কুন্ডু, সাংগঠনিক পংকজ পাল দপ্তর সম্পাদক সুজন বীম, জেলা সদস্য সমীর কুমার দাস, সংখ্যালঘু নারী সদস্য সূবর্না রানী দাস সহ অনেকেই বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সংখ্যালঘুদের উপর অনেক নির্যাতন চলছে। ৫ আগষ্টের সরকার পরিবর্তন এর পর এদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বেড়েই চলেছে। বৈষম্যের স্বীকার হাতিয়ার হিসেবে ভালুকায় গার্মেন্টস কর্মী দীপুদাস কে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে নৃসংসভাবে হত্যা করা হয়। এছাড়াও কুমিল্লা বিবস্র করে সংখ্যালঘু নারীকে ধর্ষণ করে অনলাইনে ভিডিও ধারন সাড়া বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়, এর বিচার অদ্যাবধি হয় নাই। তাই আসুন আমরা একত্রিত হই। হিন্দু মহাজোট হচ্ছে হিন্দুদের হাতিয়ার, আমরাই ঐক্যবদ্ধ থাকলেই প্রতিরোধ গড়ে তুলবো। যদি এই দেশের হিন্দুরা জাতীয় হিন্দু মহাজোটের ছায়াতলে একত্রিত হতে পারি, ভবিষ্যতে আর এই দেশে হিন্দু নির্যাতন করতে সাহস পাবে আমাদের না কেউ। আসুন আমরা সকলে জাতীয় হিন্দু মহাজোট এর ছায়াতলে থেকে আরও শক্তি শালী ভিত্তি গড়ে তুলি।

(এনআরকে/এসপি/মে ২২, ২০২৬)

পাঠকের মতামত:

২২ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test