E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে অসুস্থ সাংবাদিক হুজ্জাতুল্লাহ হীরাকে দেখতে গেলেন এমপি আবু তালেব মণ্ডল

২০২৬ মে ২৩ ১৭:৪৮:২০
ঈশ্বরদীতে অসুস্থ সাংবাদিক হুজ্জাতুল্লাহ হীরাকে দেখতে গেলেন এমপি আবু তালেব মণ্ডল

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল অসুস্থ মোহনা টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হীরাকে দেখতে তার বাড়িতে গেছে ন।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার মুলাডুলির বেদুনদিয়া এলাকায় বাসভবনে গিয়ে তিনি অসুস্থ সাংবাদিকের শয্যাপাশে বসে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। হুজ্জাতুল্লাহ হীরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার অসুস্থতার খবর শুনে আমি উদ্বিগ্ন হয়েছি। মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করি তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে আবারও পেশাগত দায়িত্বে ফিরে আসবেন।”

এসময় উপস্থিত ছিলেন পাবনা থেকে প্রকাশিত দৈনিক জীবন কথার ভারপ্রাপ্ত সম্পাদক আবু সালেহ মো. আব্দুল্লাহ, দৈনিক সংগ্রামের পাবনা জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু, দৈনিক নয়া দিগন্তের ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি শহিদুল্লাহ খান, দৈনিক আমার দেশের ঈশ্বরদী প্রতিনিধি ওহিদুল ইসলাম সোহেলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, হুজ্জাতুল্লাহ হীরা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন এবং পাবনা জেলার গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

(এসকেকে/এসপি/মে ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test