E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মাগুরায় নজরুল জয়ন্তী উদযাপন 

২০২৬ মে ২৩ ১৮:০২:৩১
মাগুরায় নজরুল জয়ন্তী উদযাপন 

মাগুরা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরী (৩য় সংশোধিত) প্রকল্প এর মাগুরা ইউনিট এর আয়োজনে গতকাল ‍শুক্রবার কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সহকারী অধ্যাপক মাজাহারুল হক লিপু, অনুষ্ঠান সঞ্চালন করেন মাহমুদ ফজল। অনুষ্ঠানে নজরুলের গান পরিবেশন করেন মাগুরা জেলায় বিশিষ্ট শিল্পী বৃন্দ। একক সংগীত পরিবেশের করেন মিনাক্ষী দাস, কবিতা আবৃত্তি করেন শিক্ষক রাশেদ খান, শিশু শিল্পী তাসনিম মাহমুদ রুপন্তি,যারীন সুবাহ সহ আরো অনেকে।

অনুষ্ঠানে নজরুলের কবিতা, গান নানা বিধ বিষয় নিয়ে আলোচনা করেন মাগুরা ইউনিট এর লাইব্রেরি ইনচার্জ রামকৃষ্ণ মন্ডল। অনুষ্ঠান শেষে বিজয়ী দের মধ্যে মহামূল্যবান বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

(এমএফ/এসপি/মে ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test