E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন

২০২৬ মে ২৪ ১৯:০৫:১৮
দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন

রিপন মারমা, রাঙ্গামাটি : ঈদে ঘরমুখো মানুষের নদী পারাপার ও যাতায়াত নিরাপদ করতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটে বিশেষ সচেতনতামূলক নির্দেশনা জারি করেছে রাঙ্গামাটি জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ফেরি পারাপারের সময় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবেলা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ রবিবার সকালে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় সরেজমিনে বিলবোর্ড স্থাপন এবং মাইকিংয়ের মাধ্যমে সর্বসাধারণকে সচেতন করতে সওজ-এর এই নির্দেশনা প্রচার করা হয়।

ফেরি চলাচল বা নদী পারাপারের সময় কোনো যাত্রী গাড়ির ভেতরে অবস্থান করতে পারবেন না। ফেরি পুরোপুরি ঘাটে এসে নোঙর করার (না ভেড়ানো) পূর্ব পর্যন্ত কোনো যাত্রী বা চালক ফেরি থেকে নামতে পারবেন না।

এই বিষয়ে রাঙ্গামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা জানান, ঈদের এই সময়ে ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেড়ে যায়। ফলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। জনসাধারণের সুরক্ষার কথা চিন্তা করেই মূলত এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, কেবল ঈদ কেন্দ্রিক নয়, ঈদোত্তর সময়েও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সওজ-এর এই সচেতনতামূলক কার্যক্রম ও নজরদারি অব্যাহত থাকবে। ঘাট ব্যবহারকারী সকল যাত্রী ও যানবাহন চালকদের এই নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

চন্দ্রঘোনা ফেরিঘাটে নিয়োজিত কর্মীরা জানান, দুর্ঘটনো এড়াতে সওজ-এর এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। তবে এটি সফল করতে সাধারণ যাত্রী ও চালকদের সচেতনতা এবং সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।

(আরএম/এসপি/মে ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test