সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও জজ কোর্টের সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফ কারাগারে অন্তরীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ভোরের দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুল লতিফ (৬৬) সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কামারবায়সা গ্রামের মুনসুর আলী সরদারের ছেলে ও বর্তমানে শহরের রসুলপুরের বাসিন্দা।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ত্রিদেব দেবনাথ জানান, বুকের যন্ত্রণা নিয়ে অ্যাড. আব্দুল লতিফকে জেলা কারাগার থেকে সোমবার ভোর ৩টা ৩৫ মিনিটে সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। ভোর ৪টা ১০ মিনিটে মেডিসিন ওয়ার্ডের ৪ নং শয্যায় চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
দক্ষিণ কামারবায়সা গ্রামের মেহেবুবা খানম শাম্মি জানান, ২০২৪ সালের ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর তার বাবা অ্যাড. আব্দুল লতিফ ও ভাই আমিনুর ইসলাম রাসেল আত্মগোপন করেন। তার বাবাকে ৮টি হত্যা নাশকতা মামলাসহ ১০টিরও বেশি মিথ্যা মামলা দেওয়া হয়। একইভাবে ভাই আমিনুর ইসলাম রাসেলকে চারটি মিথ্যা মামলায় আমামী করা হয়। ২০২৫ সালের ১২ ডিসেম্বর সকাল ১১টার দিকে খুলনার বয়রা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তার বাবা ও ভাইকে গ্রেপ্তার করে পরদিন আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তার বাবাকে এ পর্যন্ত চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হলেও একটিতেও জামিন পাননি তিনি। অপরদিকে তার ভাই আমিনুল ইসলাম রাসেল তিনটি মামলায় জামিন পেয়ে রবিবার সন্ধ্যায় কারাগার থেকে মুক্ত হন। সোমবার ভোরে কারাগার থেকে মুঠোফোনে খবর পান যে তার বাবা বুকের যন্ত্রণা অনুভন করায় তাকে জরুরী ভিত্তিতে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা ১০ মিনিটে তিনি মারা যান।
কামারবায়সা গ্রামের আকবর আলী ও আব্দুল মালেক জানান, বিডিআরে কর্মরত থাকাকালিন দূর্ণীতির কারণে আব্দুল লতিফকে বরখাস্ত করা হয়। পরে তিনি ভারতীয় গরুর খাটাল তৈরি করে বা করিডোরের মাধ্যমে ভারত থেকে গরু এনে নিজের ভাগ্যের পরিবর্তণ করেন। পরবর্তীতে সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবির সঙ্গে সখ্যতা গড়ে তুলে জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর বনে যান। তিনি অনিয়ম ও দূর্ণীতির মাধ্যমে প্রচুর টাকার মালিক হলেও রসুলপুরে পাঁচতলা বাড়ি বানানোর সময় ব্যাংক ছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থার কাছ থেকে ঋণ গ্রহণ করেন। পরে সেই ঋণ পরিশোধ করতে পাঁচতলা ভবনের একটি অংশ বিক্রি করে দেন। আবারো একটি অংশ বিক্রি করতে যেয়ে সাতক্ষীরা সাব রেজিষ্টার অমায়িক বাবুর উপস্থিতিতে খুলনার বয়রা এলাকা থেকে ২০২৫ সালের ১২ ডিসেম্বর ছেলে রাসেলসহ গ্রেপ্তার হন। ঝাউডাঙা ডিগ্রী কলেজ সরকারিকরণ ও শিক্ষকদের এমপিওভুক্তি করণের কথা বলে আব্দুল লতিফ ও তার ছেলে আমিনুর ইসলাম রাসেল দেড় কোটি টাকারও বেশি আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। ২০০২ সালের ৩০ আগষ্ট কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় রাষ্ট্রপক্ষে ভূমিকা রাখার কারণে তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের টার্গেট ছিলেন।
সাতক্ষীরা কারাগার থেকে বাড়িতে ফোন করা এক আওয়ামী লীগ নেতার মাধ্যমে জানা যায়, ছেলে আমিনুর ইসলাম রাসেল রবিবার বিকেল কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আব্দুল লতিফ খুব দুশ্চিন্তায় ছিলেন। তার রাসেলের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। পাওনাদাররা রাসেলকে দেখতে পেলে মব সৃষ্টির মাধ্যমে মেরে ফেলতে পারে এমন দুশ্চিন্তা থেকে রবিবার মাঝরাতে আব্দুল লতিফের বুকে যন্ত্রণা শুরু হয়। তাৎক্ষণিকভাবে কারাহাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়েই তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতক্ষীরা জেলা কারাগারের সুপার দেবদুলাল কর্মকার জানান, সোমবার ভোর সাড়ে তিনটার দিকে বুকে যন্ত্রণা শুরু হলে আব্দুল লতিফকে জরুরী ভিত্তিতে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে আব্দুল লতিফের লাশ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।
(আরকে/এসপি/মে ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
- প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ
- যমুনা সেতু পার হলো ৪০ হাজার গাড়ি, টোল আদায় সোয়া ৩ কোটি
- ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল
- টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- সর্বস্ব জুড়ে তুমি
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
২৫ মে ২০২৬
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
- টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত
-1.gif)








