E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে

২০২৬ মে ২৫ ১৮:৫৫:১৯
ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের উত্তেজনায় আগামী ৩১ মে উপজেলার পারুলিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট প্রতীকী ফুটবল ম্যাচ। 

রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের আয়োজনে এ ব্যতিক্রমী ম্যাচ ঘিরে ইতোমধ্যেই এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ।

আয়োজকরা জানিয়েছেন, ম্যাচে অংশ নেবেন দেশের খ্যাতনামা ফুটবলারদের পাশাপাশি কয়েকজন বিদেশি খেলোয়াড়ও। ফলে গ্রামীণ মাঠেই দেখা মিলবে আন্তর্জাতিক আবহের ফুটবল লড়াই।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

এছাড়া জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন।

রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, ‘আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতেই এ আয়োজন।’ ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এদিকে, ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। স্থানীয়দের প্রত্যাশা, কাশিয়ানীর মাটিতে এই ‘মিনি সুপার ক্লাসিকো’ দেখতে মাঠে নামবে হাজারো দর্শক।

(টিবি/এসপি/মে ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test