প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ
প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে সরকারের বিভিন্ন উচ্চপদ্স্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আত্মসাৎকারী প্রতারক মো. তারেক সরকারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। অপর গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. পলাশ কবির (৪২), যিনি ওই প্রতারকের সহযোগী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে র্যাব।
রবিবার (২৪ মে) প্রতারক মো. তারেক সরকারকে নরসিংদী সদর এলাকার সঙ্গীতা মোড় এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরের দিকে উত্তরাধিকার ৭১ নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনি. সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার।
র্যাব জানায়, অভিযুক্ত মো. তারেক সরকার (৪০) নরসিংদী সদর এলাকার বাসিন্দা। বিগত প্রায় তিন বছর যাবত সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন তিনি। তারেক হোয়াটসঅ্যাপে একাউন্ট খুলতেন এবং এর মাধ্যমে সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাধারণ মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে প্রতারণামূলক কর্মকান্ড চালিয়ে আসছিলেন। এতে করে সাধারণ মানুষজন প্রতারিত হয়ে আসছিল এবং একই সাথে বিভিন্ন মহলের উচ্চপদস্থ কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছিল।
মূলত মো. তারেক সরকার একজন চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্য। তিনি ২০০৬ সালে নিয়ম শৃঙ্খলা বহির্ভুত কাজের অভিযোগে সেনাবাহিনী হতে চাকরিচ্যুত হন। পরবর্তীতে তিনি উক্ত তথ্য গোপন করে কারা অধিদপ্তরে চাকরি নেন এবং ২০২০ সাল পর্যন্ত প্রায় ১৪ বছর চাকরি করেন। এরই সুবাদে তার কারাগারের বিভিন্ন অপরাধীর সাথে সখ্যতা গড়ে ওঠে এবং তিনি বিভিন্ন অপরাধমূলক ও প্রতারণামূলক কাজে প্ররোচিত হতে থাকেন। এরপর বিভাগীয় মামলার কারণে তিনি সেখান থেকেও চাকরিচ্যুত হন। দীর্ঘদিন ধরে সরকারি পরিমণ্ডলে চাকরি করার সুবাদে সরকারি কর্মকর্তাদের পদমর্যাদা এবং বাহিনীর কার্যক্রম সম্পর্কে তার সম্যক ধারণা গড়ে উঠে। ফলে তিনি তার পূর্ব অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে নানাবিধ প্রতারণামূলক কর্মকান্ড শুরু করেন।
প্রতারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন উৎস হতে ভুয়া মোবাইল সিম কার্ড এবং অনলাইনে বিভিন্ন উৎস হতে তথাকথিত ভিআইপি সিমকার্ড সংগ্রহ করেন। পরবর্তীতে ক্রয়কৃত সেসব সিম ব্যবহার করে তিনি সরকারি ও সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের ছবি ও নাম এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলেন। এরপর তিনি উক্ত একাউন্টগুলো হতে অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সাথে ভুয়া পরিচয়ে সখ্যতা গড়ে তুলেন ও বিভিন্ন লোকের চাকরিতে নিয়োগের ব্যাপারে প্রভাব বিস্তার ও সুপারিশ করতে থাকেন। অন্যদিকে সাধারণ মানুষের কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে বিশাল অঙ্কের অর্থের লেনদেন করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে গত ৬ বছর ধরে তিনি এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি প্রায় এক থেকে দেড় কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছেন।
র্যাব আরো জানায়, বিভিন্ন মহলে প্রতারণা করায় র্যাবের নিকট এ বিষয়ে অভিযোগ আসা শুরু করে। উক্ত অভিযোগ সমূহের বিষয়গুলো আমলে নিয়ে র্যাবের একটি চৌকস দল এ বিষয়গুলোর অনুসন্ধান শুরু করে। পরবর্তীতে ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মো. তারেক সরকার এর অবস্থান শনাক্ত করা হয় এবং বরিবার (২৪ মে) ২০২৬ তারিখ মো. তারেক সরকারকে নরসিংদী সদর এর সঙ্গীতা মোড় এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার বাসায় তল্লাশী চালিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ও আলামত জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে একটি বাধাই করা ছবি রয়েছে যেখানে তার সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ছবি ফটোশপের মাধ্যমে এডিট করা। ওই ছবিটি ব্যবহার তিনি প্রতারণার কাজে প্রভাব বিস্তার খাটাতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উক্ত সকল প্রতারণামুলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এছাড়াও তার স্বীকারোক্তি অনুযায়ী তার সহযোগী হিসেবে জনৈক মো. পলাশ কবির (৪২) নামে এক ব্যাক্তির যোগসূত্র পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় র্যাব ও বিজিবির একটি যৌথ আভিযানিক দল ঢাকা জেলার সায়েদাবাদ এলাকা হতে গত ২৪ মে ২০২৬ তারিখ অভিযান পরিচালনা করে মো. পলাশ কবির (৪২)’কে আলামত সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
(আরআর/এসপি/মে ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
২৫ মে ২০২৬
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
- টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত
-1.gif)








