কুড়িগ্রামে তিস্তা পাড়ে বন্যার থাবা
পানিবন্দি শতাধিক পরিবার, কোরবানি ঈদ নিয়ে শঙ্কায় চরবাসী
পিএম সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে এক টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে তিস্তা নদী তীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন শতাধিক পরিবার। উঠতি ফসল বোরো ধান, চিনা বাদাম, মরিচ, শাক-সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে নেমে এসেছে চরম হতাশা। কোরবানি ঈদ সামনে রেখে নতুন করে উদ্বেগ-আতঙ্কে দিন কাটছে তিস্তা পাড়ের মানুষের।
আজ মঙ্গলবার সকালে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২৯ দশমিক ৩১ ডিগ্রী সেলসিয়াস নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি বৃদ্ধির কারণে উপজেলার বিভিন্ন চরাঞ্চলে বন্যার পানি ঢ়ুকে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তিস্তার ওপাড়ের(পশ্চিম) চর ও নিম্নাঞ্চলগুলো।
ইতোমধ্যে চর গতিয়াসাম, মাঝের চর, চর বগুড়া পাড়া, চর খিতাবখাঁ, চর বিদ্যানন্দ, নামার চর ও নামভরটসহ বিভিন্ন এলাকায় ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। এছাড়া চাকিরপশার বিল, দেউলার বিল, সরলার বিল, চতলা বিল, নাখেন্দা বিল, ইটাকুড়ি বিল ও বড়গিলা বিল পানিতে তলিয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, আকস্মিক পানি বৃদ্ধিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নৌকাই এখন একমাত্র যাতায়াতের মাধ্যম। পাশাপাশি গবাদিপশুর খাদ্য সংকট দেখা দেওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর খিতাবখাঁ গ্রামের বাসিন্দা আব্দুল বারেক বলেন, গত তিন দিন ধরে তিস্তার পানি বাড়ছেই। শনিবার রাতেই বাড়িতে পানি উঠে গেছে। রাস্তাঘাট ডুবে থাকায় চলাচল বন্ধ হয়ে গেছে। খাওয়া-দাওয়াও কষ্ট হয়ে দাঁড়িয়েছে।
বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ এলাকার কৃষক শরিফুল ইসলাম ও রশিদুল ইসলাম জানান, বন্যার পানিতে তাদের প্রায় দুই একর জমির বাদাম ও উঠতি বোরো ধান তলিয়ে গেছে। দ্রুত পানি না নামলে সব ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, শনিবার পর্যন্ত জেলার অন্তত ১৫ হেক্টর জমির বোরো ধান, চিনা বাদাম ও মরিচসহ বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়েছিল। তবে মঙ্গলবার (২৬ মে) ভোর থেকে পানি আরও বাড়তে থাকায় ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সামছুন্নাহার সাথী বলেন, চৈত্র মাস থেকেই টানা বৃষ্টি হচ্ছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কৃষকদের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে। পানি দ্রুত না কমলে ব্যাপক কৃষি ক্ষতির আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা তাসনিম বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পর্যবেক্ষণ করা হয়েছে। পানিবন্দি মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, তিস্তা নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, পানি দীর্ঘস্থায়ী হলে চরাঞ্চলের উঠতি পাকা ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হবে। একই সঙ্গে নদীভাঙনের ঝুঁকিও বাড়বে। ফলে আসন্ন কোরবানি ঈদ ঘিরে আনন্দের বদলে উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় দিন কাটছে তিস্তা পাড়ের হাজারো মানুষের।
(পিএস/এসপি/মে ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- সততা ও সাহসিকতায় পাঠকের হৃদয় জয় করবে দর্পণ নিউজ
- নড়াইলের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এ এ এম আহাদের ইন্তেকাল
- এসএমই ই-লোন সেবা নিয়ে ৬ জেলায় ব্র্যাক ব্যাংকের ‘সাফল্য’ উদ্যোক্তা সমাবেশ
- রুপালি সৈকতে শুটকির টানে
- পানিবন্দি শতাধিক পরিবার, কোরবানি ঈদ নিয়ে শঙ্কায় চরবাসী
- ফিলিপাইন থেকে বাংলাদেশ: মার্কিন চুক্তির ইতিহাস কি বলে?
- বন্ধ হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের ‘জিরো কল’ টেলিফোন
- মাটির মানুষ, গড়ছেন নতুন আগামীর স্বপ্ন
- ঈদে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘তাজমহল’
- বরখাস্ত হলেন এসি মিলানের কোচ
- ৪০ দেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কার ফ্রি ট্যুরিস্ট ভিসা সুবিধা চালু
- ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’
- বিজিএমইএ সদস্য কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ
- ‘আমাদের অসাবধানতার সুযোগ নিয়েছে কেএনএফ’
- ‘তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম’
- তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি
- সিলেটের বিভিন্ন এলাকায় পাক বর্বররা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- মোহররম
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








