দিনাজপুরে দুই সহস্রাধিক পরিবারের ঈদুল আজহা উদযাপন
শাহ্ আলম শাহী, দিনাজপুর : সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবারো দিনাজপুর সদর উপজেলাসহ জেলার ৬টি উপজেলায় প্রায় দুই সহস্রাধিক পরিবার ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
আজ বুধবার দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে, চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল ও বিরামপুর উপজেলায় আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় অসংখ্য মুসল্লি।
সকাল ৮ টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ 'পার্টি সেন্টার' নামে একটি কমিউনিটি সেন্টারে ঈদুল আজহার নামাজ আদায় করেন অসংখ্য মুসল্লি। এই জামাতে পুরুষ, মহিলা ও শিশুসহ প্রায় আড়াই শতাধিক মুসল্লি অংশ নেন। এই জামাতে ইমামতি করেন দিনাজপুর জেলার ফুলবাড়ী হলি কোরআন মাদরাসার পরিচালক ও নবাবগঞ্জ উপজেলার মোহাজেরপুর গ্রামের বাসিন্দা মাওলানা মো. আব্দুর রাজ্জাক।
এছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রামে, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামে, ১৩ মাইলে, বিরল উপজেলার পশ্চিম বনগাঁ জামে মসজিদে, বোচাগঞ্জ উপজেলায় ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া দাখিল মাদরাসা মাঠে ও খয়ের বাড়ি দাখিল মাদরাসা মাঠে প্রায় ২০-২৫টি গ্রামের কয়েক শ'মানুষ আগাম ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।
দিনাজপুর শহরের চারুবাাবুর পার্টি সেন্টারে ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে খুতবায় একই দিন ঈদ ও কোরবানি করার যৌক্তিকতা তুলে ধরে সবাইকে একই দিনে ঈদ ও কুরবানি করার আহবান জানানো হয়। পাশাপাশি কুরআনুল করিমের আয়াতের আলোকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানানো হয়।
পার্টি সেন্টারে ঈদুল আজহার নামাজ আদায়কারী আজিজুল, মতিউর, মোকাররম, শহীদ, ইকবাল, আবু জাফরসহ কয়েকজন মুসল্লি জানান, দিনাজপুরে প্রথমে শুধু চিরিরবন্দর উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় হতো। তবে বর্তমানে দিনাজপুর সদর উপজেলাসহ আরো কয়েকটি উপজেলার বিভিন্ন গ্রামে আগাম সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হচ্ছে।
মো. মোকাররম হোসেন নামে একজন মুসল্লি জানান, আমি আগে আগাম ঈদ নামাজ পড়ার বিরোধিতা করেছি। পরে কুরআন ও হাদিস পড়ে যখন জানতে পারলাম যে এটিই সঠিক তখন থেকে আমি এই নামাজের জামাতে শরীক হয়েছি।
মো. ঈমাম উদ্দীন নামে একজন মুসল্লি জানান, আমি বেশ কয়েক বছর ধরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করি।
প্রসঙ্গত, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন ছয়টি উপজেলার কয়েকটি এলাকায় বেশকিছু মুসল্লি।
(এসএস/এসপি/মে ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- এবার এভারেস্ট শিখরে আরেক বাংলাদেশি নারী
- ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো যুক্তরাষ্ট্র
- আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়
- নবম পে-স্কেল, বেশি সুবিধা পাচ্ছেন যারা
- জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা
- দিনাজপুরে দুই সহস্রাধিক পরিবারের ঈদুল আজহা উদযাপন
- কুড়িগ্রামের পাটেশ্বরীতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- রূপপুর পারমাণবিকে যুক্ত হলো উন্নত “স্মার্ট অ্যাসিস্ট্যান্ট” সিস্টেম
- নগরকান্দায় ট্রেনের নিচে পড়ে নিহত ১
- সালথায় দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর
- ‘গোপালগঞ্জে জুলাই মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরন শুরু হবে’
- নড়াইলে জমিজমা নিয়ে হামলায় চিকিৎসাধীন যুবকের মৃত্যু
- জামালপুরে দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ
- যমুনা সেতুতে গত একদিনে টোল আদায় ৩ কোটি ৭৭ লাখ টাকা
- সততা ও সাহসিকতায় পাঠকের হৃদয় জয় করবে দর্পণ নিউজ
- নড়াইলের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এ এ এম আহাদের ইন্তেকাল
- এসএমই ই-লোন সেবা নিয়ে ৬ জেলায় ব্র্যাক ব্যাংকের ‘সাফল্য’ উদ্যোক্তা সমাবেশ
- রুপালি সৈকতে শুটকির টানে
- পানিবন্দি শতাধিক পরিবার, কোরবানি ঈদ নিয়ে শঙ্কায় চরবাসী
- ফিলিপাইন থেকে বাংলাদেশ: মার্কিন চুক্তির ইতিহাস কি বলে?
- বন্ধ হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের ‘জিরো কল’ টেলিফোন
- মাটির মানুষ, গড়ছেন নতুন আগামীর স্বপ্ন
- ঈদে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘তাজমহল’
- বরখাস্ত হলেন এসি মিলানের কোচ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- বরগুনায় সেতু ধ্বসে ভোগান্তিতে ৪ গ্রামের মানুষসহ শতাধিক শিক্ষার্থীরা
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- মোহররম
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ভৈরবে ৫ জয়িতাকে সংবর্ধনা
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- আট বছর আগে একদিন
২৭ মে ২০২৬
- দিনাজপুরে দুই সহস্রাধিক পরিবারের ঈদুল আজহা উদযাপন
- রূপপুর পারমাণবিকে যুক্ত হলো উন্নত “স্মার্ট অ্যাসিস্ট্যান্ট” সিস্টেম
- নগরকান্দায় ট্রেনের নিচে পড়ে নিহত ১
- সালথায় দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর
-1.gif)








