E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় ২৫ গ্রামে ঈদ উদযাপন, চলছে পশু কোরবানি 

২০২৬ মে ২৭ ১৬:৩১:৪০
সাতক্ষীরায় ২৫ গ্রামে ঈদ উদযাপন, চলছে পশু কোরবানি 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় অন্তত ২৫ গ্রামের মানুষ পবিত্র ঈদুল আযহা উদযাপন করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭ টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউকোলা গ্রামের একটি মসজিদে আহলে হাদিসের একাংশের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। 

একই সময়ে ঈদের নামাজ ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মুসল্লিরা অংশ নেন। এতে পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে শরিক হন।

স্থানীয় মুসল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও বুধবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও পশু কোরবানিতে ব্যস্ত সময় পার করছেন। এসবই আল্লাহর সন্তুষ্টির জন্য বলে জানান মুসল্লীরা।

(আরকে/এসপি/মে ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test