E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিএসএফের পুশব্যাকচেষ্টা, গভীর রাতেও সাতক্ষীরা সীমান্তে সতর্ক বিজিবি

২০২৬ মে ২৭ ১৬:৪৫:৩৬
বিএসএফের পুশব্যাকচেষ্টা, গভীর রাতেও সাতক্ষীরা সীমান্তে সতর্ক বিজিবি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সীমান্ত আইন না মেনে কথিত বাংলাদেশিদের বিএসএফের পুশব্যাকচেষ্টা রুখে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি বলেন, গভীর রাতেও আমাদের টহল চলছে সীমান্ত এলাকায়।

বিএসএফের পুশব্যাক অপতৎপরতা রুখে দিতে মঙ্গলবার (২৬ মে) গভীর রাতেও বিজিবি সাতক্ষীরা সীমান্তে টহল জোরদার করেছে। হুঁশিয়ারির সঙ্গে বিজিবি সীমান্তে মাইকিংও চালিয়ে যাচ্ছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক বলেন, ‘বিএসএফের পুশব্যাকচেষ্টা নিয়ে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কঠোর নজরদারি রয়েছে। গভীর রাতেও আমারা সতর্ক রয়েছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছে। আমাদের কঠোর অবস্থানের কারণে বিএসএফ পুশব্যাক করতে না পারলেও সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।’

কাজী আশিকুর রহমান জানান, সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। অতিরিক্ত ফোর্স এনে টহল বাড়িয়ে দেয়া হয়েছে। বিএসএফের আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কোনো রকম পুশব্যাকের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত হাকিমপুর সীমান্তে বেশকিছু কথিত বাংলাদেশিদের জড়ো করা হয়েছে। যাদের ভারতীয় পুলিশের মাধ্যমে বিএসএফের হাতে তুলে দেয়া হয়েছে পুশব্যাকের জন্য। তাদের মুখ দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলানো হচ্ছে, তারা বাংলাদেশি, বাংলাদেশে তাদের বাড়ি রয়েছে। তারা কেউ ৬ মাস, কেউ ছয় বছর, আবার কেউবা ২০ বছর ধরে কাজ করছে। ভারতের পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর মুসলমানদের ওপর চলছে নির্যাতন। মূলত, ভয়ে তারা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে বলে জানা গেছে।

(আরকে/এসপি/মে ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test