E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

২০২৬ মে ৩০ ১৫:১৬:১৩
ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় পিয়াস (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়াস কালিকাপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

এলাকাবাসী ও রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, ঈশ্বরদী থেকে পাবনাগামী ‘ঢালার চর এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় অসাবধানতাবশত ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন পিয়াস।

খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

(এসকেকে/এসপি/মে ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test