E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

২০২৬ মে ৩০ ১৫:২৪:৩৯
সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

সোনারগাঁ প্রতিনিধি : নারায়গঞ্জের সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়ন, ৩ নং ওয়ার্ড এলাকার নিরীহ নার্গিস আক্তারের বাড়ি ঘর ভাংচুর করেছে সন্ত্রাসীরা। বাধা দিতে গেলে নার্গিস আক্তারকে মারধর করে গুরুতর আহত করা হয়। এ ব্যাপারে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের এজাহারে ৭ জনকে আসামী ও আরো ৫ জনকে অজ্ঞাতনামা দেখানো হয়। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৯ মে) তিন নং ওয়ার্ড, মনাইরকান্দি গ্রামের মসজিদ বাড়ি এলাকায় জুমার নামাজ আদায় শেষে গ্রামের লোকজন এক প্রকার প্রহসনের বিচারের মাধ্যমে সন্ত্রাসীদের দিয়ে মোহাম্মদ আলীর ছেলে শিশু তাওসিন (১৬)কে বিভিন্ন চুরির অপবাদে, তার বাড়ি-ঘর ভাঙচুর করে। এসময় তাওসিনের মা নার্গিস কে সামনে পেয়ে অকথ্য ভাষায় গালাগালি করে এবং বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে।

লাঠিয়ালদের উদ্দেশ্য করে শিশু তাওসিনের মা নার্গিস আক্তার বলেন, আমার ছেলে যদি অপরাধ করে থাকে আপনারা তাকে শাস্তি দেন, আইনের হাতে তুলে দেন। তবু আমার ঘরবাড়ি ভাঙচুর করবেন না। আমি আপনাদের হাতে পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। আমার কোন কথাই তারা শুনেন নাই। তারা জোরপূর্বক আমার ঘরের বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এতে আমার প্রায় দেড় লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। সন্ত্রাসীদের হামলায় রডের আঘাতে গুরুতর আহত নার্গিস আক্তার, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

তিনি আরো বলেন, উক্ত বিবাদীগন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এর লোক। আমরা বিএনপি করি বিধায় বিবাদীগন অত্র ঘটনা ঘটাইয়াছে। এছাড়াও গ্রামে যারা নিরীহ মানুষ বাস করেন,তাদের সবার উপরেই এই বাহিনী দিয়ে বিভিন্ন রকমের জুলুম অত্যাচার চালায় তারা।

উল্লেখ্য যে, গত ২৫ দিন আগে মনাইরকান্দি গ্রামের রিপনের বাড়িতে চুরি হয়। এই চুরির সাথে একই গ্রামের অনেক ছেলেরাই জড়িত, কিন্তু তাদের শাস্তি না দিয়ে শুধু প্রতিহিংসা মূলক শিশু তাওসিনের বাড়িতেই হামলা করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

(এসবি/এসপি/মে ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test