সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিকাশ স্বর্ণকার, বগুড়া : ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্মীয় নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে বগুড়া শহরের টেম্পল রোডের সনাতন মন্দিরে জেলা ঐক্য পরিষদের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে গীতা,ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়। ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি এন সি বাড়ই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি ও বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব পরিমল চন্দ্র দাস।
অনুষ্ঠানে তিনি উপস্থিত হলে তাকে উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা জানান ঐক্য পরিষদের জেলা সভাপতি এন সি বাড়ই। বিগত দিনে ওই সংগঠনের প্রয়াত সদস্যেল স্মরণে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে জেলা কমিটির সহ-সভাপতি চন্দন কুমার চক্রবর্তী বলেন, "বগুড়া নিউজ" নামের একটি নিউজ পোর্টাল প্রতিনিয়তই হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর পাইতারা করে যাচ্ছে।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য দেন সারিয়াকান্দির অরুণাংশু সাহা, গাবতলীর সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, ধুনট উপজেলার সভাপতি বিনয় চন্দ্র সরকার, শেরপুর উপজেলা সাধারণ সম্পাদক পরিমল কুমার দত্ত, শাহজাহানপুরের প্রতাপ চন্দ্র, শিবগঞ্জের দুলাল অধিকারী, সোনাতলার নির্মল চন্দ্র রায়, দুপচাঁচিয়ার ছোটন চক্রবর্তী সহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
সভায় তৃনমুল বক্তারা সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দুর্যোগ-পরবর্তী সময়ে কিছুটা স্থবির হয়ে পড়া সংগঠনকে পুনরুজ্জীবিত করার দাবি জানান। একইসঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল সি আর দত্তের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও সুকুমার সরকার, গোপাল তেওয়ারী সহ মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ সহ বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি পরিমল চন্দ্র দাস তার বক্তব্যে বলেন, দেশের আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোথাও সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা হলে সবাইকে ঐক্যবদ্ধের মাধ্যমে প্রশাসনের নিকট ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তিনি প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিবস থেকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমরা যে সরকার আসবে সেই সরকারের সাথে মিলে মিশে থাকবো।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে জেলা ঐক্য পরিষদের সভাপতি এন সি বাড়ই বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। প্রয়োজনের সময় পূজা উদযাপন পরিষদকে পাশে পাওয়া যাবে। তিনি দুই সংগঠনকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় ১৩টি উপজেলার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ জেলা ও মহানগর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সনি কর্মকার।
(বিএস/এসপি/মে ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- ক্রেতা না থাকায় নদীর পাড়ে ফেলা হচ্ছে কোরবানির পশুর চামড়া
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন
- বাংলাদেশ আর পাকিস্তানের জনগণ একই ছাদের নিচে বসবাস করতে পারে না
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- আট বছর আগে একদিন
৩০ মে ২০২৬
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
-1.gif)








