E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

২০২৬ মে ৩০ ২৩:৫১:১৮
জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবে ছাত্রনেতা খাইরুল ইসলাম রোমানের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ফরিদপুর জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী আনোয়ার পাশা, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ওয়ালিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবেই এ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বক্তারা আরও বলেন, মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাহারুল ইসলাম রবিন।

রক্তদান কর্মসূচিতে ফরিদপুর জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, সমর্থক এবং স্বেচ্ছায় রক্তদাতারা উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/মে ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test