মোটরসাইকেল ধাক্কায় সড়কে প্রাণ গেলো বৃদ্ধের, চালকসহ দুই যুবক আটক
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন শংকরকাটী জেলে পাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন, উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটী গ্রামের মৃত একিম মোড়ল এর ছেলে আনসার আলী মোড়ল (৯৫)।
আটককৃতরা হলেন- কাশিমাড়ী ইউনিয়নের শহীদুল্লাহর ছেলে সোহেল রানা বাবু (১৭) এবং একই এলাকার আব্দুল হামিদের ছেলে সেলিম হোসেন (১৭)।
মৃতের ছেলে নূর হোসেন ও স্থানীয়া জানান, আনসার আলী মোড়ল মসজিদে নামাজ পড়ে শংকরকাটী বাজার থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। জেলে পাড়ার সামনে এলে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। এসময় স্থানী জনতা গাড়িচালকসহ দুই যুবককে আটকে রাখে এবং আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুইজনকে আটক করে।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধকে রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। চিকিৎসাধীন ওই বৃদ্ধের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা গেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে। তাদের বিরুদ্ধে বেপরোয়া যানবাহন চালানোর অভিযোগে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।
(আরকে/এসপি/ জুন ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- শখের বশে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে মৃত্যু
- কথা বলুন লাগাম টেনে
- ‘ঈশ্বরদীতে মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে’
- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাংশায় আলোচনা সভা দোয়া মাহফিল
- সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন
- মে মাসে এলো দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
- ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব
- বাংলাদেশের দুগ্ধ শিল্প: বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের পথ
- মোটরসাইকেল ধাক্কায় সড়কে প্রাণ গেলো বৃদ্ধের, চালকসহ দুই যুবক আটক
- মওলানা নুরুজ্জামান ঢাকার দিলকুশায় ‘শান্তি কমিটি’ গঠন করেন
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- প্রধানমন্ত্রীর উদ্যোগে গড়া শহীদ জিয়া শিশু হাসপাতালের নতুন সম্ভাবনা
- চাটমোহরে মজার খেলা নিয়ে কৃষক ঈদ আনন্দ
- পররাষ্ট্রনীতিতে জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে : এমপি মামুন
- ফরিদপুরে বাড়ছেই হামের প্রকোপ, একদিনে হাসপাতালে ভর্তি ৯১ রোগী
- গাবতলীতে আটোচালক রাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
- মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শিক্ষাবিদ শা ম আনয়ারুজ্জামান স্মরণে নাগরিক শোকসভা
- পুরোনো রূপে ফিরছে ঢাকা
- প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার
- নগরকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫
- অসমাপ্ত কোরবানী
- ‘রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে’
- সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- মোটরসাইকেল ধাক্কায় সড়কে প্রাণ গেলো বৃদ্ধের, চালকসহ দুই যুবক আটক
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- ইজিবাইক থেকে ছিটকে পড়ে স্কুলছাত্রী নিহত
- পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ‘পলিটিক্যাল স্টান্টবাজিই বিএনপির রাজনীতিতে টিকে থাকার কৌশল’
- বঙ্গবন্ধুকে নিয়ে মহাকাব্য ‘শেখ মুজিবের বাংলায়’
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- স্বর্ণকলি স্কুলের ১৬ শিক্ষার্থী পেল বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড
- পুতুলের গায়ে ১০১টি সুচ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার
০১ জুন ২০২৬
- শখের বশে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে মৃত্যু
- ‘ঈশ্বরদীতে মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে’
- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাংশায় আলোচনা সভা দোয়া মাহফিল
- মোটরসাইকেল ধাক্কায় সড়কে প্রাণ গেলো বৃদ্ধের, চালকসহ দুই যুবক আটক
-1.gif)








