‘ঈশ্বরদীতে মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে’
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, ঈশ্বরদীর সব মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, নিরীহ মানুষের ওপর হামলা কিংবা চাঁদাবাজির ঘটনা আর সহ্য করা হবে না।
রবিবার (৩১ মে) বিকেল ৫টায় ঈশ্বরদী পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব বলেন, “কোনো মাস্তান, সন্ত্রাসী বা চাঁদাবাজের কাছে জীবনে মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না। জনগণের শক্তিতেই রাজনীতি করি। জনগণকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত ঈশ্বরদী গড়ে তুলতে চাই।”
মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “যা যা করা প্রয়োজন, আমি তাই করব। প্রতিদিন নিরীহ মানুষকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজি আর চলতে পারে না। ভবিষ্যতে কেউ চাঁদাবাজির শিকার হলে কিংবা কোনো নিরীহ মানুষের ওপর হামলা হলে বিএনপির নেতাকর্মীদের জানাবেন। আমরা এসব অপকর্ম চিরতরে বন্ধ করতে চাই।”
তিনি আশা প্রকাশ করে বলেন, দলকে সুসংগঠিত রাখা গেলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।
ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুল রহমান বাবলু-র সভাপতিত্বে এবং ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
(এসকেকে/এসপি/ জুন ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী’
- শখের বশে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে মৃত্যু
- কথা বলুন লাগাম টেনে
- ‘ঈশ্বরদীতে মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে’
- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাংশায় আলোচনা সভা দোয়া মাহফিল
- সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন
- মে মাসে এলো দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
- ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব
- বাংলাদেশের দুগ্ধ শিল্প: বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের পথ
- মোটরসাইকেল ধাক্কায় সড়কে প্রাণ গেলো বৃদ্ধের, চালকসহ দুই যুবক আটক
- মওলানা নুরুজ্জামান ঢাকার দিলকুশায় ‘শান্তি কমিটি’ গঠন করেন
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- প্রধানমন্ত্রীর উদ্যোগে গড়া শহীদ জিয়া শিশু হাসপাতালের নতুন সম্ভাবনা
- চাটমোহরে মজার খেলা নিয়ে কৃষক ঈদ আনন্দ
- পররাষ্ট্রনীতিতে জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে : এমপি মামুন
- ফরিদপুরে বাড়ছেই হামের প্রকোপ, একদিনে হাসপাতালে ভর্তি ৯১ রোগী
- গাবতলীতে আটোচালক রাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
- মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শিক্ষাবিদ শা ম আনয়ারুজ্জামান স্মরণে নাগরিক শোকসভা
- পুরোনো রূপে ফিরছে ঢাকা
- প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার
- নগরকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫
- অসমাপ্ত কোরবানী
- ‘রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে’
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- ইজিবাইক থেকে ছিটকে পড়ে স্কুলছাত্রী নিহত
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ‘পলিটিক্যাল স্টান্টবাজিই বিএনপির রাজনীতিতে টিকে থাকার কৌশল’
- বঙ্গবন্ধুকে নিয়ে মহাকাব্য ‘শেখ মুজিবের বাংলায়’
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- স্বর্ণকলি স্কুলের ১৬ শিক্ষার্থী পেল বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড
- পুতুলের গায়ে ১০১টি সুচ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- মে মাসে এলো দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
- আট বছর আগে একদিন
০১ জুন ২০২৬
- শখের বশে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে মৃত্যু
- ‘ঈশ্বরদীতে মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে’
- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাংশায় আলোচনা সভা দোয়া মাহফিল
- মোটরসাইকেল ধাক্কায় সড়কে প্রাণ গেলো বৃদ্ধের, চালকসহ দুই যুবক আটক
-1.gif)








