মাথাপিছু ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি
সুন্দরবনের বনদস্যু নানা বাহিনী ডন’র সদস্য পরিচয়ে ৬ জেলেকে অপহরণ
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণের দাবিতে বনদস্যু সুন্দরবনের নানা ভাই ডন বাহিনীর সদস্য পরিচয়ে পাঁচটি ছয়জন জেলেকে অপহরণ করা হয়েছে। রবিবার রাত ১১টার দিকে সুন্দরবনের মালঞ্চ নদীর চালতেবেড়ে খাল ও সুবদে খাল থেকে তাদেরকে অপহরণ করা হয়।আজ সোমবার বিকেল তিনটার মধ্যে মুক্তিপণের টাকা না পাঠালে তাদেরকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ সময় ইসমাইল খাঁ নামের এক জেলেকে নৌকার বৈঠা দিয়ে মাথা ফাটিয়ে জখম করেছে বনদস্যুরা।
সুন্দরবনের বনদস্যু নানা বাাহিনী ডন’র সদস্য পরিচয়ে ৬ জেলেকে অপহরণ
আহত ইসমাইল খাঁ’কে সোমবার দুপুরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাড়ি শ্যামনগরের দক্ষিণ কদমতলীর কুলতলী এলাকায়।
অপহৃতরা হলেন- শ্যামনগরের দক্ষিণ কদমতলীর কুলতলী এলাকার দেলোয়ার খাঁর ছেলে ইয়াছিন খাঁ(৩২) ও আলমগীর খাঁ(৩৮), হরিনগরের আব্দুর রহিম মোল্লার ছেলে আল আমিন মোল্লা(৩৫), একই গ্রামের নুরুল হক গাজীর ছেলে কামরুল গাজী (৫০), আব্দুল গফুর গাজীর ছেলে শাহজাহান গাজী (৪৮) ও খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের রফিকুল গাজীর ছেলে শহীদুল গাজী (৪৬)।
অপহৃত জেলেদের স্বজনরা জানান, শনিবার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে কাঁকড়া ধরার অনুমতি (পাস) নিয়ে পাঁচটি নৌকায় ১৮ জন জেলে সুন্দরবনে যান। প্রাণ ও প্রকৃতি রক্ষার সরকারি নির্দেশনা অনুযায়ি পহেলা জুন সকালে তাদের বাড়ি ফেরার কথা ছিল। এজন্য তারা রবিবার রাত আনুমানিক ১১টার দিকে সুন্দরবনের মালঞ্চ নদীর চালতেবেড়িয়া খাল ও সুবদে খাল এলাকায় অবস্থান করছিল। এ সময় বনদস্যু নানা বাহিনী ডন এর সদস্য পরিচয়ে সশস্ত্র কয়েকজন ডাকাত পাঁচটি নৌকা থেকে ছয়জনকে মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। দাবিকৃত মুক্তিপণের টাকা সোমবার বিকেল তিনটার মধ্যে বিকাশ নাম্বারে পরিশোধ না করে তাদেরকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ সময় চালতেবেড়িয়া এলাকায় একটি নৌকায় অবস্থান করা দক্ষিণ কদমতলীর কুলতলী এলকার গণি খাঁ’র ছেলে ইসমাইল খাঁকে নৌকার বৈঠা দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তাকে আশাঙ্কাজনক অবস্থায় সোমবার দুপুরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সুন্দরবনের কদমতলা স্টেশন কর্মকর্তা মনিরুল করিম জানান, বিষয়টি তার জানা নেই।
শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদুর রহমান জানান, এ ব্যাপারে অপহৃতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(আরকে/এসপি/ জুন ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- সান্তাহারে রেলভূমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
- ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ
- অজেয় ইতিহাসের দুই মহানায়ক: বঙ্গবন্ধু ও মানিক মিয়া
- গোপালগঞ্জে ইয়াবাসহ তরুণী মাদক কারবারী আটক
- সুন্দরবনের বনদস্যু নানা বাহিনী ডন’র সদস্য পরিচয়ে ৬ জেলেকে অপহরণ
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত
- সুন্দরবন বাঁচাতে টানা ৩ মাসের নিষেধাজ্ঞা, সাতক্ষীরা উপকূলে বাড়বে দারিদ্র্যতা
- প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কনক দত্ত
- একই পরিবারের ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, ৫ দিনেও গ্রেপ্তার নেই
- ফরিদপুরে ৮ বিঘা জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন
- ‘জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী’
- শখের বশে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে মৃত্যু
- কথা বলুন লাগাম টেনে
- ‘ঈশ্বরদীতে মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে’
- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাংশায় আলোচনা সভা দোয়া মাহফিল
- সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন
- মে মাসে এলো দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
- ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব
- বাংলাদেশের দুগ্ধ শিল্প: বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের পথ
- মোটরসাইকেল ধাক্কায় সড়কে প্রাণ গেলো বৃদ্ধের, চালকসহ দুই যুবক আটক
- মওলানা নুরুজ্জামান ঢাকার দিলকুশায় ‘শান্তি কমিটি’ গঠন করেন
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- প্রধানমন্ত্রীর উদ্যোগে গড়া শহীদ জিয়া শিশু হাসপাতালের নতুন সম্ভাবনা
- মোহররম
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- ইজিবাইক থেকে ছিটকে পড়ে স্কুলছাত্রী নিহত
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- বঙ্গবন্ধুকে নিয়ে মহাকাব্য ‘শেখ মুজিবের বাংলায়’
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- পুতুলের গায়ে ১০১টি সুচ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
- ‘পলিটিক্যাল স্টান্টবাজিই বিএনপির রাজনীতিতে টিকে থাকার কৌশল’
- স্বর্ণকলি স্কুলের ১৬ শিক্ষার্থী পেল বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কনক দত্ত
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
০১ জুন ২০২৬
- সান্তাহারে রেলভূমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
- গোপালগঞ্জে ইয়াবাসহ তরুণী মাদক কারবারী আটক
- সুন্দরবনের বনদস্যু নানা বাহিনী ডন’র সদস্য পরিচয়ে ৬ জেলেকে অপহরণ
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত
- সুন্দরবন বাঁচাতে টানা ৩ মাসের নিষেধাজ্ঞা, সাতক্ষীরা উপকূলে বাড়বে দারিদ্র্যতা
- একই পরিবারের ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, ৫ দিনেও গ্রেপ্তার নেই
- শখের বশে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে মৃত্যু
- ‘ঈশ্বরদীতে মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে’
- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাংশায় আলোচনা সভা দোয়া মাহফিল
- মোটরসাইকেল ধাক্কায় সড়কে প্রাণ গেলো বৃদ্ধের, চালকসহ দুই যুবক আটক
-1.gif)








