E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ইয়াবাসহ তরুণী মাদক কারবারী আটক  

২০২৬ জুন ০১ ১৯:৪৭:৫০
গোপালগঞ্জে ইয়াবাসহ তরুণী মাদক কারবারী আটক  

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ ৪ হাজার ৫শ’ ইয়াবা সহ বৃষ্টি মন্ডল (১৯) নামের এক তরুণী মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৩১ মে ) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ডিবি ইয়বা সহ হাতে-নাতে ওই তরুনীকে আটক করে । আটক বৃষ্টি মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের অশোক মন্ডলের মেয়ে।

গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এস.আই সঞ্জয় মালো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের উত্তর ভেন্নাবাড়ি গ্রামের গোপাল মন্ডলের বন্ধ কাচামালের দোকানের সামনে থেকে বৃষ্টি মন্ডলকে ৪ হাজার ৫শ’ পিচ ইয়াবা সহ হাতে-নাতে আটক করা হয়।

ওই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃষ্টি মন্ডল দীর্ঘদিন যাবৎ তার আপন বোন সীমা মন্ডলের সহাযোগিতায় কক্সবাজারের টেকনাফ থেকে গোপালগঞ্জে ইয়াবা আনার কথা স্বীকার করেছে । তিনি গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাইকারি দরে ইয়াবা বিক্রি করে আসছিলেন বলেও আমাদের জানিয়েছেন।

গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বৃষ্টি মন্ডলকে আসামী করে একটি মামলা সোমবার (১ জুন) দায়ের প্রস্তিুতি চলছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

(টিবি/এসপি/ জুন ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test