E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সান্তাহারে রেলভূমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

২০২৬ জুন ০১ ২০:০৬:১৩
সান্তাহারে রেলভূমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধি ও বকেয়া আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন লীজ গ্রহীতারা। 

আজ সোমবার সকালে সান্তাহার রেলগেট চত্বরে রেলভূমিতে অবস্থানরত রেলওয়ে হতে সকল লীজ গ্রহীতাদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন লীজ গ্রহীতা শফিকুল ইসলাম ডিকেন। বক্তব্য রাখেন আমজাদ হোসেন, শহিদুর রহমান, মতিউর রহমান, শহিদুল ইসলাম সহ অনেকেই।

বক্তারা বলেন, গত অর্থবছরে রেলভূমির বাণিজ্যিক ভাড়া প্রতি বর্গফুট ৪৫ টাকা থাকলেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে তা বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। পাশাপাশি আগের বছরের বকেয়াও নতুন হার অনুযায়ী আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অমানবিক। এছাড়া কৃষি জমির ভাড়াও দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।

তাদের দাবি, অতিরিক্ত ভাড়া ও বকেয়া আদায়ের সিদ্ধান্ত বাতিল করে ভাড়া সহনীয় পর্যায়ে নির্ধারণ করতে হবে।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে ভূসম্পত্তি বিভাগের ভারপ্রাপ্ত কানুনগো (আমিন) আমিনুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। গত বছর ৪৫ টাকা হারে ভাড়া দেওয়া গ্রহীতাদের চলতি বছরে বকেয়া ৩৫ টাকা সহ মোট ১১৫টাকা হারে পরিশোধ করতে হবে।

(বিএস/এসপি/ জুন ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test