E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শ্যামনগরে ডাকাতের সহযোগীকে আটক করে পুলিশে দিলো এলাকাবাসী

২০২৬ জুন ০২ ১৭:৩৫:৩৮
শ্যামনগরে ডাকাতের সহযোগীকে আটক করে পুলিশে দিলো এলাকাবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বনসদ্যুদের বাজার নিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতের সহযোগী নবাব আলী গাজী (৫০)কে আটক করে পুলিশে দিলো এলাকাবাসী। নওয়াব আলী গাজী উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত নওশের গাজীর ছেলে।

গতকাল সোমবার রাতের দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার বাজারের ব্যাগ তল্লাশি করে চাউলের ভীতর থেকে ৪টি বিষ এর বোতল উদ্ধার করা হয়। এছাড়াও চাউল, শ্যাম্পু, ডাল, তেল, লবণ আনুষঙ্গিক জিনিস উদ্ধার করা হয়। নবাব আলী জনতার হাতে আটক হওয়ার পর ডাকাতদের বাজার করে দিয়ে আসে বলে শিকার করেন।

স্থানীয়দের অভিযোগ, নওয়াব দীর্ঘদিন ধরে ডাকাতদের বাজার করে দিয়ে আসে। ঈদের দিন ডাকাত দের জন্য তিনি ১২কেজি জামতলার মিষ্টি দিয়ে আসে। তারা আরও জানান, নবাবের ভাই নজির গাজী সুন্দরবনে ডাকাতি করে। ২০২৫ সালের ১৬ই জুন অস্ত্রসহ মীরগাং এলাকা থেকে নজিরকে আটক করে পুলিশ।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/ জুন ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test