শ্বশুরবাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
শাহ্ আলম শাহী, দিনাজপুর : শ্বশুরবাড়ি বেড়াতে এসে দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ডুবুরি দল তল্লাশি চালিয়ে প্রায় চার ঘণ্টা পর ডুবে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে।
আজ বুধবার সকালের দিকে দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট বালু মহল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজধানী ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের দুই ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৩১ মে) সাদ্দাম হোসেন পরিবারসহ ঢাকা থেকে শ্বশুরবাড়ি চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামে আসেন। আজ বুধবার (৩ জুন) সকালে সেখান থেকে দুই ভাই ও দুই ছেলেসহ চারজন লিচু কিনতে খামারপাড়া ইউনিয়নের জোয়ার এলাকার একটি লিচু বাগানে আসে। ফেরার পথে কালিরবাজার ঘাটে চারজন একসঙ্গে নদীতে গোসলে নামেন। এক পর্যায়ে মান্না ইসলামের দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) কোনোভাবে নদী থেকে উঠতে সক্ষম হলেও মান্না ইসলাম ও সাদ্দাম হোসেন গভীর পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দুপুর সোয়া ২টায় মান্না ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল বিকেল সাড়ে ৩টায় সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম প্রধান মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে একজনকে উদ্ধার করে। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে অপরজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
স্থানীয় শহিদুল, বরকত, আমান, নজরুল, নৃপেন,সতেন্দ্র সহ অনেকের অভিযোগ অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর ঘটনাস্থলে অসংখ্য চোরাই গর্ত সৃষ্টি হয়েছে। সেই গর্তে পড়ে মৃত্যু হয়েছে তাদের। এজন্য অপরিকল্পিত বালু উত্তোলনকারি বালু মহল ইজারাদাররাই দায়ি। এটাকে মৃত্যু না বলে হত্যা হিসেবেই মনে করছে এলাকাবাসী। সুষ্ঠু তদন্ত হলে সব বেরিয়ে আসবে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরকার বলেন, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয। ঘটনাস্থল থেকে দু'জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
(এসএস/এসপি/ জুন ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ঝালকাঠিতে যাত্রা শুরু করল ‘স্বাদের বাড়ি’, দেশীয় খাবারের নতুন ঠিকানা
- ভারতে হোটেলে ভয়াবহ আগুন: নিহত অন্তত ২১
- বিদ্যুতের দাম বাড়ল
- ফরিদপুরে নিখোঁজ কিশোরী নিরুপমাকে কুমিল্লা থেকে উদ্ধার
- বাংলাদেশের মানুষ মমতাকে ভালবাসে, তাঁকে ঢাকায় নিয়ে আসা হোক
- ‘দেশের প্রত্যেক নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হবে’
- হামে প্রাণ গেল আরও ৭ শিশুর, মোট মৃত্যু ৬০১
- মহাসাধক লোকনাথ ব্রহ্মচারী: বিপন্ন মানুষের পরম আশ্রয় ও অলৌকিকতার মহাকাব্য
- ‘তারেক রহমানের নেতৃত্বেই বংলাদেশ জাতিসংঘে সভাপতিত্বের সুযোগ পেয়েছে’
- শ্বশুরবাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ
- ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়
- কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
- পাকসেনারা ঝালকাঠিতে ব্যাপক হত্যাযজ্ঞ পরিচালনা করে
- পাংশায় ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
- অম্লান ইতিহাস
- সংসদ ও শহীদ মিনার বঞ্চিত জননেতা তোফায়েল আহমেদ: ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়
- নড়াইলে নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
- ফরিদপুরে এলজিইডি'র পাকা রাস্তা দখল করে ঘর ও প্রাচীর নির্মাণ
- সাতক্ষীরায় বিএনপির নাম ভাঙিয়ে আ.লীগ সমর্থকের ঘের দখল, মারপিট
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু
- ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- সালথায় দুই দলের সংঘর্ষে আহত ১৫, বাড়িঘর ভাঙচুর
- ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ‘রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ’
- পুতুলের গায়ে ১০১টি সুচ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ‘পলিটিক্যাল স্টান্টবাজিই বিএনপির রাজনীতিতে টিকে থাকার কৌশল’
- স্বর্ণকলি স্কুলের ১৬ শিক্ষার্থী পেল বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- সান্তাহারে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা
- আড়াইশ’ বছরের ঐতিহ্য নিয়ে ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ দুর্গা মন্দিরে চলছে পূজার প্রস্তুতি
- ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
- খুব কাছে এসো না
- জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রীমঙ্গলে বিএনপির পৃথক বিজয় র্যালি
- ঠাকুরগাঁওয়ে মহিলা দলের মিছিলে পুলিশের ধস্তাধস্তি, আইনজীবী আটক
- দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভল্ট ভেঙে অস্ত্র চুরি
- অ্যাশেজের আগে ছন্দে স্মিথ, নেতৃত্বে ফেরার প্রস্তুতিও চূড়ান্ত
- শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- হামে প্রাণ গেল আরও ৭ শিশুর, মোট মৃত্যু ৬০১
- বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় কলেজছাত্র কারাগারে
- আট বছর আগে একদিন
- বিদ্যুতের দাম বাড়ল
০৩ জুন ২০২৬
- ঝালকাঠিতে যাত্রা শুরু করল ‘স্বাদের বাড়ি’, দেশীয় খাবারের নতুন ঠিকানা
- ফরিদপুরে নিখোঁজ কিশোরী নিরুপমাকে কুমিল্লা থেকে উদ্ধার
- শ্বশুরবাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ
- কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
-1.gif)







