কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি জখম হয়েছেন। আজ বুধবার ভোরের দিকে সাতক্ষীরার সীমান্তে এ গুলির ঘটনা ঘটে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ ও বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র গুলিতে দুইজন আহত হওয়ার কথা নিশ্চিত করলেও কোন সীমান্তে ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি।
আহতরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো: গোলাম রাব্বানীর ছেলে মো: মহিউদ্দিন (৪২) এবং একই গ্রামের মৃত ফজর আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।
কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার আব্দুস সামাদ জানান, বুধবার ভোর চারটার দিকে গুলিবিদ্ধ মহিউদ্দিন ও শাহীনকে গাড়িতে করে এনে কে বা কাহারা নলতা চৌমুহুনী এলাকায় ফেলে রেখে যায়। তিনি তাদেরকে দেখতে পেয়ে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত মহিউদ্দীন গাজীর ছোট ভাই ইসরাত গাজী জানান, চার মাস আগে মহিউদ্দিন ও এক বছর আগে শাহীন ভারতের তামিলনাড়ুতে যেয়ে রাজমিস্ত্রির কাজ করতো। গত কয়েকদিন আগে তারা ফোনে জানান দালালের মাধ্যমে দ্রুত দেশে ফিরে আসবে। বুধবার ভোরে একটি মাইক্রোতে করে তাদের নলতা হাসপাতাল এলাকায় রেখে যান অজ্ঞাত ব্যক্তিরা। খবর পেয়ে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শাহীন গাজী জানান, তারা দালালের মাধ্যমে ভারত থেকে তারা বাড়ি আসছিল। মঙ্গলবার রাতে তাদের কোন এক সীমান্তের পাটবাগানে নামিয়ে দিয়েছিল। এরপর তারা আর কিছু জানেন না।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুজায়েত হোসেন জানান, আব্দুস সামাদ নামের এক ব্যক্তি শাহীন ও মহিউদ্দিনকে বুধবার ভোর ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। বিষয়টি তাৎক্ষণিক কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেনকে জানানো হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মহিউদ্দিনের ডান হাতে ও শাহীনের পিঠে গুলি লেগেছে।
সাতক্ষীরা নীলডুমুর -১৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল রাজীব শাহারিয়ার ও সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান চৌধুরী বিএসএফ এর গুলিতে দুইজনের জখম হওয়ার সত্যতা নিশ্চিত করলেও কোন সীমান্তে ঘটনা ঘটেছে তা তারা নিশ্চিত করতে পারেননি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ তাদের গুলি করে। খবর পেয়ে পুলিশ কালিগঞ্জ হাসপাতালে তাদের সাথে কথা বলার চেষ্টা করলেও কোন সীমান্তে গুলি হয়েছে তা নিশ্চিত করতে পারেনি আহতরা।
(আরকে/এসপি/ জুন ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরে নিখোঁজের দু'দিন পর যুবকের লাশ উদ্ধার
- ফরিদপুরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি হাসিব ঢাকায় গ্রেপ্তার
- পেশাজীবি গাড়ি চালক শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সাতক্ষীরায় প্রশিক্ষণ কর্মশালা
- কাপাসিয়ায় কাজী নজরুল ইসলামে জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- মন্ত্রী দীপেন দেওয়ানের সমর্থনে কাপ্তাইয়ে উত্তাল মানববন্ধন
- গোপালগঞ্জে সাধারণ মানুষের মাঝে পানি, ছাতা ও পাখা বিতরণ
- বগুড়া শহর থেকে উঠছে রেললাইন, আসছে ফোর লেন সড়ক
- কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
- গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছের সম্ভাবনা ও করণীয় শীর্ষক কর্মশালা
- নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে টেকসই উন্নয়ন ও জনস্বাস্থ্য
- বিশ্ববাজারে কমল সোনার দাম
- অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী ও চালক নিহত
- ‘মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে’
- তোফায়েল আহমেদের মৃত্যু: আমার কিছু অনুভূতির প্রকাশ
- ঝালকাঠিতে যাত্রা শুরু করল ‘স্বাদের বাড়ি’, দেশীয় খাবারের নতুন ঠিকানা
- ভারতে হোটেলে ভয়াবহ আগুন: নিহত অন্তত ২১
- বিদ্যুতের দাম বাড়ল
- ফরিদপুরে নিখোঁজ কিশোরী নিরুপমাকে কুমিল্লা থেকে উদ্ধার
- বাংলাদেশের মানুষ মমতাকে ভালবাসে, তাঁকে ঢাকায় নিয়ে আসা হোক
- ‘দেশের প্রত্যেক নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হবে’
- হামে প্রাণ গেল আরও ৭ শিশুর, মোট মৃত্যু ৬০১
- মহাসাধক লোকনাথ ব্রহ্মচারী: বিপন্ন মানুষের পরম আশ্রয় ও অলৌকিকতার মহাকাব্য
- ‘তারেক রহমানের নেতৃত্বেই বংলাদেশ জাতিসংঘে সভাপতিত্বের সুযোগ পেয়েছে’
- চোখের সামনেই নদীতে ডুবে বাবা-চাচার মৃত্যু অবলোকন করলো দুই কিশোর
- সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ
- পুতুলের গায়ে ১০১টি সুচ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
- ‘পলিটিক্যাল স্টান্টবাজিই বিএনপির রাজনীতিতে টিকে থাকার কৌশল’
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- স্বর্ণকলি স্কুলের ১৬ শিক্ষার্থী পেল বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- সান্তাহারে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা
- নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে টেকসই উন্নয়ন ও জনস্বাস্থ্য
- ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
- আড়াইশ’ বছরের ঐতিহ্য নিয়ে ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ দুর্গা মন্দিরে চলছে পূজার প্রস্তুতি
- খুব কাছে এসো না
- জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রীমঙ্গলে বিএনপির পৃথক বিজয় র্যালি
- ঠাকুরগাঁওয়ে মহিলা দলের মিছিলে পুলিশের ধস্তাধস্তি, আইনজীবী আটক
- দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভল্ট ভেঙে অস্ত্র চুরি
- অ্যাশেজের আগে ছন্দে স্মিথ, নেতৃত্বে ফেরার প্রস্তুতিও চূড়ান্ত
- শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় কলেজছাত্র কারাগারে
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
০৩ জুন ২০২৬
- ফরিদপুরে নিখোঁজের দু'দিন পর যুবকের লাশ উদ্ধার
- ফরিদপুরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি হাসিব ঢাকায় গ্রেপ্তার
- পেশাজীবি গাড়ি চালক শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সাতক্ষীরায় প্রশিক্ষণ কর্মশালা
- কাপাসিয়ায় কাজী নজরুল ইসলামে জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- মন্ত্রী দীপেন দেওয়ানের সমর্থনে কাপ্তাইয়ে উত্তাল মানববন্ধন
- গোপালগঞ্জে সাধারণ মানুষের মাঝে পানি, ছাতা ও পাখা বিতরণ
- বগুড়া শহর থেকে উঠছে রেললাইন, আসছে ফোর লেন সড়ক
- কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
- গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছের সম্ভাবনা ও করণীয় শীর্ষক কর্মশালা
- অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী ও চালক নিহত
- ঝালকাঠিতে যাত্রা শুরু করল ‘স্বাদের বাড়ি’, দেশীয় খাবারের নতুন ঠিকানা
- ফরিদপুরে নিখোঁজ কিশোরী নিরুপমাকে কুমিল্লা থেকে উদ্ধার
- চোখের সামনেই নদীতে ডুবে বাবা-চাচার মৃত্যু অবলোকন করলো দুই কিশোর
- সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ
- কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
-1.gif)