E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুরে মালিঝি নদীতে পড়ে শিশুর মৃত্যু 

২০২৬ জুন ০৪ ১৮:২১:২৭
ফুলপুরে মালিঝি নদীতে পড়ে শিশুর মৃত্যু 

মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে খেলতে গিয়ে নদীতে পড়ে মরিয়ম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শিশু মরিয়ম উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামের হারেজ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে প্রতিদিনের মতোই বাড়ির পাশে মালঝি নদীর ধারে খেলা করছিল ছোট্ট মরিয়ম। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার সকালে নদী থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।

(এসআই/এসপি/ জুন ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test