E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পুকুরের পানিতে ডুবে অনার্স পড়ুয়া ছাত্রের মৃত্যু

২০২৬ জুন ০৪ ১৯:২২:০১
পুকুরের পানিতে ডুবে অনার্স পড়ুয়া ছাত্রের মৃত্যু

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে হাফেজ রাফি (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত রাফি সরকারি আশেক মাহমুদ কলেজের ইমাম মুফতি জাকারিয়া হাসানের ছেলে। তিনি ঢাকা সেন্ট্রাল কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়তেন।

স্থানীয়রা জানায়, রাফি বন্ধুদের সাথে কলেজ পুকুরে গোসল করতে যান। তিনি ঠিকমতো সাঁতার জানতেন না। হঠাৎ গভীর পানিতে চলে যাওয়ায় ডুবে যান তিনি। পুকুরে তখন অনেক লোকজন গোসল করছিলেন। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে চিৎকার-চেঁচামেচি করলে স্থানীয়রা তাকে পানি থেকে তুলেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার (ইএমও) আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থী রাফিকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নাজমুস সাকিব বলেন, ঘটনাটি খুবই হৃদয়বিদারক। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে। এছাড়া এ দুর্ঘটনায় পরিবারের কোনো অভিযোগ ও আপত্তি না থাকায় দাফন-কাফনের জন্য বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

(আরআর/এসপি/ জুন ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test