E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের 

২০২৬ জুন ০৫ ১৮:১৯:৫৩
কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় টোক নয়নের নয়াসাংগুন এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার সময় আকাশ মেঘলা আবহাওয়ার মধ্যে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত ও বৃষ্টি মধো তিনি বজ্রপাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত যুবক নয়াসাংগুন গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২২)। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। যুবকেরমৃত্যু দেখে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে স্থানীয় মো. ফারুক মিয়া জানান, সবাইকে সচেতন থাকার আহ্বান জানান, বর্তমান
সময়ে বৃষ্টির সঙ্গে প্রচুর বজ্রপাত হচ্ছে। এ সময় সবাইকে সতর্কতার সঙ্গে চলাফেরার অনুরোধ জানান।

(এসকেডি/এসপি/ জুন ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test