E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন

২০২৬ জুন ০৫ ১৮:৪১:৫৫
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : "প্রকৃতি রক্ষাই, জলবায়ু সুরক্ষা" এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র রক্ষা এবং দূষণ কমাতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস  উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে এনভায়রনমেন্ট প্রটেকশন ফোরাম-ইপিএফ, স্বদেশ-সাতক্ষীরাসহ কয়েকটি সংগঠনের আয়োজনে আজ শুক্রবার সকালে সাতক্ষীরা সরকারি বালজ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ম্যানগ্রোভ সভাঘরে যেয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা বলেন, আসুন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতন হই। বেশি বেশি গাছ লাগাই, প্লাস্টিক ব্যবহার কমাই এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ে তুলি।

সভায় বক্তব্য রাখেন বাপা সাতক্ষীরা কমিটির জেলা আহবায়ক অ্যাড. আবুল কালাম আজাদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, রুপা বসু, মফিজুর রহমান, সমাজকর্মী সাকিবুর রহমান বাবলা, যুব প্রতিনিধি জারিন তাসমিন, ঝিলিক, তানজিম হোসেন, সুরাইয়া, মেহেদি হাসান প্রমুখ।

দিবসের আলোচনাপত্র পাঠ করেন স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। আলোচনা শেষে কুইজ প্রশ্নের বিজয়ী তিনজনকে পুরষ্কৃত করা হয়।

বক্তারা বলেন, অতিরিক্ত কার্বন নিঃসরণ, বনভূমি ধ্বংস, নদী ও জলাশয় দূষণ, প্লাস্টিক বর্জ্য এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর প্রভাব হিসেবে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, খরা, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয় দিন দিন বাড়ছে। তাই প্রকৃতি সংরক্ষণই জলবায়ু সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়। পরিবর্তন মোকাবিলায় সচেতন হই বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে।

(আরকে/এসপি/ জুন ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test