ঈশ্বরদীতে উৎসবের আমেজ, গবেষণা ইনস্টিটিউট ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মীরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য লিচু উৎসব ও কৃষি-বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সকালে মেলার উদ্বোধন এবং বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান কুল ময়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিতাব মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মো. খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি এবং পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
সকালে মেলার উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাজাহান পিপিএম (বার), পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সুফি উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রামাণিক, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. সোয়াইব এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মো. মোখলেছুর রহমান বাবলুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আলোচনা সভায় বাংলাদেশ কৃষক সমিতির উপদেষ্টা আলহাজ খায়রুল ইসলাম সরকারের কাছে কৃষি ও লিচু খাতের উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালু করা, লিচু গবেষণা ইনস্টিটিউট ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, লিচুর প্রতীকী ভাস্কর্য নির্মাণ, লিচু প্রক্রিয়াজাতকরণ শিল্পাঞ্চল গড়ে তোলা এবং আধুনিক কোল্ড স্টোরেজ (হিমাগার) স্থাপন।
কৃষক নেতারা বলেন, দেশের কৃষকরা নানা প্রতিকূলতা মোকাবিলা করে কৃষি উৎপাদন অব্যাহত রেখেছেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন। মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত কৃষকদের পরিবারকে আরও বেশি আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি কৃষকদের উন্নয়ন ও কল্যাণে সরকারের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
বক্তারা বলেন, ঈশ্বরদীর মাটি ও আবহাওয়া লিচু চাষের জন্য অত্যন্ত উপযোগী। দেশের অন্যতম বৃহৎ লিচু উৎপাদনকারী অঞ্চল হিসেবে ঈশ্বরদীর সুনাম রয়েছে। চলতি মৌসুমে এখানকার লিচু বিক্রির পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও উল্লেখ করেন, জাতীয় পাঠ্যপুস্তকে লিচুর জন্য দিনাজপুরের নাম থাকলেও বর্তমানে ঈশ্বরদীতে প্রায় ৪ হাজার ১০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হচ্ছে, যেখানে দিনাজপুরে আবাদ হয় প্রায় ২ হাজার হেক্টর জমিতে। এ বাস্তবতার আলোকে পাঠ্যপুস্তকে লিচুর প্রধান উৎপাদন অঞ্চল হিসেবে ঈশ্বরদীর নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন, লিচুর সংরক্ষণ, বাজারজাতকরণ ও রপ্তানি সুবিধা সম্প্রসারণে ঈশ্বরদীতে আধুনিক মানের একটি হিমাগার স্থাপন সময়ের দাবি। এ বিষয়ে সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করা হবে বলেও সভায় জানানো হয়।
(এসকেকে/এসপি/ জুন ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- দৌলতদিয়ায় পদ্মায় বাস ডুবির ঘটনায় মামলা, চালকসহ গ্রেফতার ৩
- ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত: মৃত্যু ২১, আক্রান্ত ২৪২২
- নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- নিরাপদ খাদ্যের সংকটে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ
- গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশু নিহত
- ফুলপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
- পীরগঞ্জ-রাণীশংকৈলের জনপ্রিয় নেতা কামাল আনোয়ার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে
- গোপালগঞ্জে সচতনতামূলক র্যালী অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মহম্মদপুরে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাদের সাথে সংস্কৃতি মন্ত্রীর মতবিনিময়
- নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মিছিল
- গোপালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভাঙ্গুড়ায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা, হেক্সা জয়ের প্রত্যাশা
- ঈশ্বরদীতে উৎসবের আমেজ, গবেষণা ইনস্টিটিউট ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি
- সড়ক বিভাগের জায়গা ভরাট করে মার্কেট নির্মাণ
- উন্নত চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন নির্মাতা শাহনাজ কাকলী
- এনসিপির ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ
- কমেছে সোনা-রুপার দাম
- তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
- ‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’
- হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২২ জুন
- ‘বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির বোঝা এখনও বহন করতে হচ্ছে’
- ‘ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না’
- ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
- হল্যান্ড বাংলাদেশের শরণার্থীদের জন্য খাদ্য ও ঔষধ প্রেরণ করে
- বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভল্ট ভেঙে অস্ত্র চুরি
- আট বছর আগে একদিন
- অ্যাশেজের আগে ছন্দে স্মিথ, নেতৃত্বে ফেরার প্রস্তুতিও চূড়ান্ত
- বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় কলেজছাত্র কারাগারে
- ঘরছাড়া ৫৫ তরুণের ২১ জনই পলাতক
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- পাথরঘাটার ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন
- পীরগঞ্জ-রাণীশংকৈলের জনপ্রিয় নেতা কামাল আনোয়ার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে
- নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মিছিল
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- গোপালগঞ্জের মানহানি মামলা থেকে তারেক রহমান খালাস
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- রেকর্ড গড়ে বড় লিড নিলো বাংলাদেশ
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
০৬ জুন ২০২৬
- দৌলতদিয়ায় পদ্মায় বাস ডুবির ঘটনায় মামলা, চালকসহ গ্রেফতার ৩
- নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশু নিহত
- ফুলপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
- পীরগঞ্জ-রাণীশংকৈলের জনপ্রিয় নেতা কামাল আনোয়ার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে
- গোপালগঞ্জে সচতনতামূলক র্যালী অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মহম্মদপুরে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাদের সাথে সংস্কৃতি মন্ত্রীর মতবিনিময়
- নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মিছিল
- গোপালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভাঙ্গুড়ায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা, হেক্সা জয়ের প্রত্যাশা
- ঈশ্বরদীতে উৎসবের আমেজ, গবেষণা ইনস্টিটিউট ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি
- সড়ক বিভাগের জায়গা ভরাট করে মার্কেট নির্মাণ
-1.gif)







