রাজশাহীর ডুবুরি দল উদ্ধার করলো সোনাতলার তীর্থ সাহার মরদেহ
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে স্নান করতে নেমে তীর্থ সাহা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে নদীর স্রোতে তলিয়ে যাওয়ার পর রাতভর খোঁজাখুঁজি চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আজ শনিবার ভোরে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
নিহত তীর্থ সাহা সোনাতলা পৌরসভার গড়ফতেপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী দীপক চন্দ্র সাহার ছেলে। তিনি পার্বতীপুরের খোলাহাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শাখা থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ই জুন) বিকেল প্রায় ৫টার দিকে তীর্থ সাহা তার মা তৃষা রানী, বোন মেঘা রানী সাহা, কাকিমা লক্ষ্মী রানী কর্মকার ও কাকাতো ভাই বিশাল কর্মকার সহ কয়েকজন স্বজনকে নিয়ে সোনাতলা সদর ইউনিয়নের আড়িয়াঘাট এলাকায় বাঙালি নদীতে স্নান করতে যান। দীর্ঘ সময় ধরে তারা নদীর বিভিন্ন স্থানে সাঁতার ও গোসল করছিলেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোত ও গভীর পানিতে পড়ে সবাই হাবুডুবু খেতে শুরু করেন। এ সময় নদীর তীরে পাটক্ষেতে পরিচর্যার কাজে ব্যস্ত ছিলেন স্থানীয় কৃষক মাইদুল ইসলাম ও ভুট্টা মিয়া। তারা ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার শুনে দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়েন। প্রাণপণ চেষ্টায় তারা চারজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তীর্থ সাহা পানির নিচে তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয় লোকজন,পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত নদীতে ব্যাপক খোঁজাখুঁজি চালানো হলেও তীর্থের কোনো সন্ধান মেলেনি। পরে শনিবার (৬ই জুন) ভোর ৫টার দিকে রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টাব্যাপী তল্লাশির পর সকাল ৭টার দিকে নদীর তলদেশ থেকে তীর্থ সাহার মরদেহ উদ্ধার করা হয়। তীর্থের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আড়িয়াঘাট ব্রিজের দুই পাশে শত শত মানুষের ভিড় জমে যায়। পরে মরদেহ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো একনজর দেখতে বাড়িতে ভিড় করেন অসংখ্য স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী।
সোনাতলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ একরামুল হক বলেন, প্রথমে আমাদের দল উদ্ধার অভিযান চালায়। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দল নদীর নিচে তল্লাশি চালিয়ে তীর্থ সাহার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, শুক্রবার বিকেলে একজন নদীতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। শনিবার সকালে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।পরে তীর্থ সাহাকে আড়িয়াঘাট মহা শ্মশানে দাহ করা হয়।
(বিএস/এসপি/ জুন ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল
- শ্যামনগরে মৎস্য ঘেরে আটল বসাতে যেয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
- চসিক মেয়রের উপস্থিতিতে ‘কাপ্তাই মৈত্রী বন্ধন’র বর্ষপূর্তি
- ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জনের র্যালি
- বিদ্যুৎ-তেল-দ্রব্যমূল্য না কমালে সংসদ ঘেরাও কর্মসূচি দেয়া হবে : এনডিবি
- ফরিদপুরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেনতামূলক র্যালি
- লবণাক্ততার বিরুদ্ধে প্রতিবাদ, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি
- সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম'র সভাপতি ও যুগ্ম সম্পাদককে ফুলেল শুভেচ্ছা
- মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে ‘অগ্রিম উৎপাদন’ তারিখ থাকায় বনরুটির গাড়ি থানায় জব্দ
- রাজশাহীর ডুবুরি দল উদ্ধার করলো সোনাতলার তীর্থ সাহার মরদেহ
- দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার চান পার্বত্যবাসী
- দৌলতদিয়ায় পদ্মায় বাস ডুবির ঘটনায় মামলা, চালকসহ গ্রেফতার ৩
- ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত: মৃত্যু ২১, আক্রান্ত ২৪২২
- নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- নিরাপদ খাদ্যের সংকটে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ
- গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশু নিহত
- ফুলপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
- পীরগঞ্জ-রাণীশংকৈলের জনপ্রিয় নেতা কামাল আনোয়ার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে
- গোপালগঞ্জে সচতনতামূলক র্যালী অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মহম্মদপুরে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাদের সাথে সংস্কৃতি মন্ত্রীর মতবিনিময়
- নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মিছিল
- গোপালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভাঙ্গুড়ায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা, হেক্সা জয়ের প্রত্যাশা
- বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভল্ট ভেঙে অস্ত্র চুরি
- আট বছর আগে একদিন
- অ্যাশেজের আগে ছন্দে স্মিথ, নেতৃত্বে ফেরার প্রস্তুতিও চূড়ান্ত
- বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় কলেজছাত্র কারাগারে
- ঘরছাড়া ৫৫ তরুণের ২১ জনই পলাতক
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- পাথরঘাটার ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- গোপালগঞ্জের মানহানি মামলা থেকে তারেক রহমান খালাস
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- রেকর্ড গড়ে বড় লিড নিলো বাংলাদেশ
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে ‘অগ্রিম উৎপাদন’ তারিখ থাকায় বনরুটির গাড়ি থানায় জব্দ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- রাজশাহীর ডুবুরি দল উদ্ধার করলো সোনাতলার তীর্থ সাহার মরদেহ
০৬ জুন ২০২৬
- গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল
- শ্যামনগরে মৎস্য ঘেরে আটল বসাতে যেয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
- চসিক মেয়রের উপস্থিতিতে ‘কাপ্তাই মৈত্রী বন্ধন’র বর্ষপূর্তি
- ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জনের র্যালি
- ফরিদপুরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেনতামূলক র্যালি
- লবণাক্ততার বিরুদ্ধে প্রতিবাদ, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি
- সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম'র সভাপতি ও যুগ্ম সম্পাদককে ফুলেল শুভেচ্ছা
- মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে ‘অগ্রিম উৎপাদন’ তারিখ থাকায় বনরুটির গাড়ি থানায় জব্দ
- রাজশাহীর ডুবুরি দল উদ্ধার করলো সোনাতলার তীর্থ সাহার মরদেহ
- দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার চান পার্বত্যবাসী
- দৌলতদিয়ায় পদ্মায় বাস ডুবির ঘটনায় মামলা, চালকসহ গ্রেফতার ৩
- নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশু নিহত
- ফুলপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
- পীরগঞ্জ-রাণীশংকৈলের জনপ্রিয় নেতা কামাল আনোয়ার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে
- গোপালগঞ্জে সচতনতামূলক র্যালী অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মহম্মদপুরে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাদের সাথে সংস্কৃতি মন্ত্রীর মতবিনিময়
- নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মিছিল
- গোপালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভাঙ্গুড়ায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা, হেক্সা জয়ের প্রত্যাশা
- ঈশ্বরদীতে উৎসবের আমেজ, গবেষণা ইনস্টিটিউট ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি
- সড়ক বিভাগের জায়গা ভরাট করে মার্কেট নির্মাণ
-1.gif)