E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল 

২০২৬ জুন ০৬ ১৯:২৮:৫১
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যকরি সদস্য মরহুম আবদুল হামিদ খান, কার্যনিবাহী সভাপতি কার্যকরি সভাপতি জাকির হোসেন কামাল এর শাশুরি, পরিষদের সহসভাপতি আওলাদ হোসেন এর পিতা কার্যকরি সদস্য মোক্তারির হোসেন এর পিতা সদস্য নুর মোহাম্মদ শেখ কাজল এর পিতা ও সদস্য রাসেদুল আলম পালস এর মাতা ও সদস্য খসরু মৃধার শাশুরি সহ সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় আজ শনিবার বাদ আছর সংগঠনদের কার্যালয়ে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঐক্য পরিষদের কার্যকরি সভাপতি এস এম কামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এর সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুস্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোর বাসন থানার অফিসার ইন র্চাজ মোহাঃ হারুর উর রশিদ, সংগঠনের সহ-সভাপতি ইব্রাহিম খন্দকার, জসিম উদ্দিন প্রধান, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, কার্যকরি সদস্য মো. বেলায়েত হোসেন শামিম, মুছা খান রানা, আবদুল ওহাব রিংকু, হাজী মো. কামাল হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম শহিদ, পারভেজ মিয়া, গাছা প্রেস ক্লাবের সম্পাদক আসরাফুল ইসলাম ইকবাল হোসেন, মানিক মিয়া, সভায় মরহুম সাংবাদিক ও আত্মীয় জনের স্মৃতিচারণ করে সাংবাদিকরা আলোচনা করেন। মিলাদ ও দোয়া মাহফিলের পরে তবারক বিতরণ করা হয়।

(এসকেডি/এসপি/ জুন ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test