কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্রিজের চুরি হওয়া মালামাল সন্দেহে একটি অটোভ্যানে থাকা বস্তা তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে এলাকাবাসী। এ ঘটনায় গাঁজা পরিবহনের অভিযোগে এক ভ্যানচালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা মূল অভিযুক্ত পালিয়ে যায়।
রবিবার (৭ জুন) সকালে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ফুলবাড়ি নির্মাণাধীন ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ি এলাকায় নির্মাণাধীন একটি ব্রিজের চুরি হওয়া নির্মাণসামগ্রী সন্দেহে যাত্রীবিহীন একটি অটোভ্যানকে আটক করেন নাইটগার্ড । ওই সময় ভ্যানটিতে একটি সাদা প্লাস্টিকের বস্তা ছিল। এ বিষয়ে ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকা থেকে কোটালীপাড়ার বাহিরশিমুল গ্রামের ইয়াদুল শিকদার নামের এক ব্যক্তি বস্তাটি তার অটোভ্যানে তুলে দিয়ে বাড়িতে পৌঁছে দিতে বলেছেন।
ভ্যানচালকের কথাবার্তায় সন্দেহ হলে নাইটগার্ড স্থানীয় গ্রাম পুলিশকে খবর দেন। পরে গ্রাম পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করা হয়। এ সময় বস্তার ভেতর থেকে একটি কালো ট্রলি ব্যাগ পাওয়া যায়। ট্রলি ব্যাগ খুলতেই বেরিয়ে আসে কালো পলিথিনে মোড়ানো বিপুল পরিমাণ গাঁজা। পরে খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাঁজাগুলো জব্দ করে।
এ ঘটনায় ভ্যানচালক লাভলু মুন্সীকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। তিনি টুঙ্গিপাড়া উপজেলার সরাইডাঙ্গা গ্রামের আব্দুল মজিদ মুন্সীর ছেলে। পালিয়ে যাওয়া অভিযুক্ত ইয়াদুল শিকদার কোটালীপাড়া উপজেলার বাহিরশিমুল গ্রামের হান্নান শেখের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
গ্রাম পুলিশ সদস্য ফারুক শেখ বলেন, “ব্রিজের চুরি হওয়া মালামাল সন্দেহে অটোভ্যানটি আটক করা হয়েছিল। পরে ভ্যানচালকের বক্তব্যে অসংগতি থাকায় এলাকাবাসীকে নিয়ে বস্তা খুলে দেখা হয়। তখন ট্রলি ব্যাগের ভেতর বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। এরপর সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়।
কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত মালো বলেন, “উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় ১০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃত লাভলু মুন্সী ও পলাতক ইয়াদুল শিকদারকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পরিবহন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
(টিবি/এএস/জুন ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








