E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজৈরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

২০২৬ জুন ০৮ ১৮:৪৪:০৩
রাজৈরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের  রাজৈর উপজেলায় রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুরের জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার।

আজ সোমবার সকালে রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ হাওলাদারের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহফুজুল হক, সহকারী কমিশনার ভূমি নাহিদ নিয়াজ শিশির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, একাডেমি সুপারভাইজার ননী গোপালসহ প্রমূখ।

এসময় জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার মাদক বিরোধী সেমিনার ছাড়াও বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের একটি বিশেষ ইংলিশ ক্লাস নেন, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি প্রোগ্রামের উদ্বোধন করেন।

এছাড়া দুপুরে রাজৈর থানা পরিদর্শন করেন ও রাজৈর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

(বিডি/এসপি/জুন ০৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test