E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে ইয়াবা ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০২৬ জুন ০৯ ১৩:৫৯:১৯
গোপালগঞ্জে ইয়াবা ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ৬শ’ ৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় মান্দারতলা ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও মদ সহ তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ এলাকা থেকে মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান বাধনের বাসা থেকে তার সহযোগী মানিক মিয়া ও সজিব খানকে মাদকদ্রব্য সহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। গ্রেফতার মানিক মিয়া মোল্লারহাট উপজেলার শের আলী মোল্লার ছেলে ও সজিব খান মান্দারতলা এলাকার গোলাম মোস্তফা খানের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এস.আই মোঃ হাসানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা দুইজন মাদক সম্রাট হাফিজুর রহমান বাধনের সহযোগী ও তারা বাধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ কিনে বেশি দামে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। আটককৃতদের নামে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মাদক সম্রাট মোঃ হাফিজুর রহমান বাধনকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে বলে জানান তিনি।

(টিবি/এএস/জুন ০৯, ২০২৬)



পাঠকের মতামত:

০৯ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test