E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

২০২৬ জুন ০৯ ১৮:২০:৫৩
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

স্বাধীন দেশ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় প্রকাশ্যে আজমেরী ওসমানের অনুসারীদের ঝটিকা মিছিল হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (৮ জুন) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল যুবক হঠাৎ করে পাইকপাড়া এলাকায় জড়ো হয়ে মিছিল বের করে। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, আজকে কোন মিছিল হয়েছে কিনা আমার জানা নেই।

(এসডি/এসপি/জুন ০৯, ২০২৬)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test