E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী

২০২৬ জুন ০৯ ১৮:২৩:৩৬
নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী

স্বাধীন দেশ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল সোমবার সকালে প্রকল্প এলাকায় গিয়ে তিনি নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

‎পরিদর্শনকালে মন্ত্রী বলেন, মেঘনা নদীর পানি শোধন করে রাজধানী ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য। প্রকল্পের আওতায় নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, দৈনিক ৫০ কোটি লিটার উৎপাদন সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের জন্য ট্রান্সমিশন নেটওয়ার্ক নির্মাণ করা হয়েছে।

তিনি জানান, দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্প হিসেবে বাস্তবায়িত এ উদ্যোগে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের মূল অবকাঠামোগত কাজের প্রায় ৯৮ শতাংশ সম্পন্ন হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে এটি চালুর ব্যবস্থা করা হবে।

মন্ত্রী আরও বলেন, প্রকল্পটি চালু হলে ঢাকার নিরাপদ পানির সরবরাহ ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে এবং দীর্ঘমেয়াদে পরিবেশবান্ধব ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।

‎এসময় ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(এসডি/এসপি/জুন ০৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test