E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রূপপুর পারমানবিকের প্রথম ইউনিটে চলতি মাসেই ‘চেইন রিয়েকশন’ শুরুর সম্ভাবনা

২০২৬ জুন ০৯ ১৯:১০:৩৪
রূপপুর পারমানবিকের প্রথম ইউনিটে চলতি মাসেই ‘চেইন রিয়েকশন’ শুরুর সম্ভাবনা

ঈশ্বরদী প্রতিনিধি : রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সমৃদ্ধকরণ সম্পন্ন হওয়ার পর এখন শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। কেন্দ্রটির প্রথম ইউনিটে চলতি মাসেই ‘চেইন রিয়েকশন’ বা নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ লক্ষ্যে চুল্লির নিরাপত্তা, সঞ্চালন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের প্রস্তুতি নিয়ে শেষ মুহূর্তের পরীক্ষা-নিরীক্ষা চলছে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের আগে উৎপাদিত বিদ্যুৎ নিরাপদ ও নির্বিঘ্নভাবে জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করতে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার প্রস্তুতি জোরদার করেছে সরকার। গতকাল সোমবার বিদ্যুৎ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ বিষয়ে বিভিন্ন সংস্থার প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুতের পর দেশের বিদ্যুৎ ব্যবস্থায় যুক্ত হচ্ছে পারমাণবিক শক্তি। তবে এ ধরনের উচ্চপ্রযুক্তির বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে আরও আধুনিক করতে হবে।

মন্ত্রী বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবস্থাপনায় সঞ্চালন ও বিতরণ লাইনের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্মার্ট গ্রিডভিত্তিক আধুনিক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সচলতি মাসেই চেইন রিয়েকশন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটে গত এপ্রিলের শেষ দিকে পারমাণবিক জ্বালানি স্থাপন শুরু হয়। গত ১২ মে চুল্লিতে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপন সম্পন্ন হওয়ার মাধ্যমে জ্বালানি লোডিং কার্যক্রম শেষ হয়। এরপর থেকেই শুরু হয়েছে চূড়ান্ত ধাপের বিভিন্ন পরীক্ষা ও নিরাপত্তা যাচাই।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাছান বলেন, চেইন রিয়েকশন শুরুর আগে দুই সপ্তাহব্যাপী নিবিড় নিরাপত্তা পর্যবেক্ষণ ও কারিগরি পরীক্ষা চালানো হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি মাসেই চুল্লিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হবে।

এটিই হবে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক। চেইন রিয়েকশনের পর ধীরে ধীরে তাপ উৎপাদন শুরু হবে এবং বিভিন্ন পর্যায়ের পরীক্ষা শেষে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করা হবে।

(এসকেকে/এসপি/জুন ০৯, ২০২৬)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test