E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

হেলেন জেরিন খানের হাতে ফরিদপুর- ১ আসনের দায়িত্ব, বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস

২০২৬ জুন ০৯ ১৯:৫৭:৩৯
হেলেন জেরিন খানের হাতে ফরিদপুর- ১ আসনের দায়িত্ব, বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ইডেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হেলেন জেরিন খানকে ফরিদপুর- ১ আসনের (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ ঘোষণার পর ফরিদপুর- ১ আসনের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, হেলেন জেরিন খানের নেতৃত্বে এ আসনে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এ নেত্রী ফরিদপুর-১ আসনের মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন। তার সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতা দলকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন।

হেলেন জেরিন খানকে এ দায়িত্ব দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

তারা আশা প্রকাশ করেন, হেলেন জেরিন খানের নেতৃত্বে ফরিদপুর-১ আসনে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

(ডিসি/এসপি/জুন ০৯, ২০২৬)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test