E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মৃধা অসুস্থ, রোগমুক্তি কামনা

২০২৬ জুন ০৯ ২০:০০:০৪
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মৃধা অসুস্থ, রোগমুক্তি কামনা

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র অ্যাডভোকেট জসিমউদ্দিন মৃধার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।

জানা গেছে, সিনিয়র অ্যাডভোকেট জসিমউদ্দিন মৃধা দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি ফরিদপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই হঠাৎ অসুস্থতার খবরে আদালত পাড়াসহ স্থানীয় সামাজিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এদিকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি এবং দ্রুত আরোগ্য লাভের জন্য সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করা হয়েছে। ফরিদপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

পরিবারের পক্ষ থেকে দেশবাসী, আইনজীবী সমাজ ও ফরিদপুরবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

(ডিসি/এসপি/জুন ০৯, ২০২৬)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test