E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নাটোরে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক ডায়লগ অনুষ্ঠিত 

২০২৬ জুন ১০ ১৭:৩৬:৩৬
নাটোরে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক ডায়লগ অনুষ্ঠিত 

নাটোর প্রতিনিধি : নাটোরের সাংবাদিকদের নিয়ে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি হলরুমে গণতন্ত্র শক্তিশালীকরণ, সাংবাদিকদের মধ্যে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, মানবাধিকারভিত্তিক রিপোর্টিং জোরদার করা ও একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এ ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় ডিফেন্ডিং হিউম্যান রাইটস্ থ্রু নেটওয়ার্ক স্ট্র্যান্দেনিং প্রকল্পের আওতায় এবং নিডা সোসাইটি ও ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস্ ডিফেন্ডার নেটওয়ার্ক (ডিএইচআরডিএন) নাটোর এর আয়োজনে এই ডায়লগ সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমএসএফ এর প্রধান নির্বাহী এ্যাড. সাইদুর রহমান।

ডিএইচআরডিএন নাটোর এর আহ্বায়ক প্রভাতি রাণী বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ডায়লগ সেশনে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন এমএসএফ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর নাজনীন শবনম, ডিএইচআরডিএন নাটোর এর সহ-আহ্বায়ক এ্যাড. খগেন্দ্র নাথ রায়, নিডা সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, নাটোর প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম সরকার, বড়াল প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, চলন বিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রথম আলোর সাংবাদিক এ্যাড. মুক্তার হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক ফারাজি আহমেদ বাবন, এটিএন এর সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ, আমার সংবাদ এর সাংবাদিক আব্দুল মজিদ, খবরের কাগজের সাংবাদিক কামাল মৃধা, এসএ টিভির সাংবাদিক মোস্তাফিজুর রহমান টুটুল সহ জেলা ও উপজেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

সবশেষে সর্বসম্মতিতে এ্যাড. মুক্তার হোসেনকে আহ্বায়ক, আলী আক্কাছ, অমর ডি কস্তা ও মোহাম্মদ সালাউদ্দিনকে যুগ্ম আহ্বায়ক এবং ফারাজি আহমেদ বাবনকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট "হিউম্যান রাইটস্ জার্নালিস্ট নেটওয়ার্ক" নাটোর জেলা কমিটি গঠন করা হয়।

(এডিকে/এসপি/জুন ১০, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test