E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২০২৬ জুন ১০ ১৮:২৭:১৭
রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে ৭৪ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ বুধবার সকালে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট-কুষ্টিয়া মহাসড়কের পাশে একটি বন্ধ দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত যুবকদের একজন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর অযোধ্যা গ্রামের বাসিন্দা এবং অন্যজন রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। জেলা গোয়েন্দা পুলিশ তাদের মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকসহ তাদের আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাকে মাদক মুক্ত করতে ডিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

(একে/এসপি/জুন ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test