কাশিয়ানীতে লটারীর নামে চলছে জুয়া
গোপালগঞ্জ প্রতিনিধি : সাদ্দাম হোসেন (৩৫)। পেশায় একজন ব্যবসায়ী। লটারিতে একটা মোটরসাইকেল জিতে ভাগ্য বদলানোর আশায় এ পর্যন্ত তিনি ১ লাখ ৯ হাজার টাকার লটারির টিকিট কিনেছেন। শুধু সাদ্দামই নয়, লটারির নেশায় নিঃস্ব হচ্ছেন হাজারো চায়ের দোকানদার, ভ্যানচালক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। ঘরে ঘরে দেখা দিয়েছে পারিবারিক অশান্তি, ধ্বংস হচ্ছে যুবসমাজ। চটকদার পুরস্কারের লোভ দেখিয়ে প্রতিদিন খেটে খাওয়া মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী চক্র। প্রশাসনের সামনে এ অবৈধ কর্মকাণ্ড চললেও নীরব ভূমিকা পালন করছেন তারা।
অনুসন্ধানে জানা গেছে, গত ১৫ মে থেকে উপজেলার বিশ্বনাথপুর মাঠে মাসব্যাপী বৈশাখী মেলা শুরু হয়। মেলায় বিনোদনের জন্য রয়েছে সার্কাস, নাগরদোলা, যাত্রা ও শিশুদের নানা ধরণের রাইড। বিনোদনের আড়ালে মূল আকর্ষণ লটারি ড্র। কাশিয়ানীসহ পার্শ্ববর্তী আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মুকসুদপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দৈনিক প্রায় দেড় শতাধিক ইজিবাইক ও ভ্যানে মাইকিং করে এ লটারির টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এ বিক্রি।
বিক্রেতারা জানান, দেড় শতাধিক ভ্যান-ইজিবাইক একটি করে ড্রাম রয়েছে। প্রত্যেকটি ভ্যান-ইজিবাইক থেকে প্রতিদিন ৮শ’ থেকে ১ হাজার টিকিট বিক্রি হয়ে থাকে। সে হিসেবে প্রতিদিন প্রায় ২০ লাখ টাকার টিকিট বিক্রি হয়। ২০ টাকা মূল্যের এ লটারীতে পুরস্কার হিসেবে থাকছে-মোটরসাইকেল, রঙিন টেলিভিশন, ইজিবাইক, সোনার গয়না ও নগদ টাকাসহ একাধিক পুরস্কার। লটারি বিক্রি করে প্রতিদিন একটি চক্র ৫ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। লাভবান হচ্ছে কতিপয় ব্যক্তিরা, আর নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ।
অভিযোগ রয়েছে, পুরস্কারের আশায় প্রতিদিন হাজার হাজার টাকার টিকিট কিনে সর্বশান্ত হচ্ছে হাজারও খেটে খাওয়া-দিনমজুর মানুষ। অনেক ভ্যানচালক সারাদিনের উপার্জিত আয় দিয়ে লটারির টিকেট কিনছেন। এতে অনেকে ঘরে দেখা দিয়েছে পারিবারিক অশান্তি। লটারী ড্র স্থানীয় ক্যাবল টিভি চ্যানেলের মাধ্যমেও প্রচার করছে। ফলে রাত ১০ থেকে লটারী ড্র’র ফলাফল দেখার জন্য শিক্ষার্থীসহ সাধারণ মানুষ টিভি চ্যানেলের সামনে বসে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজক কমিটির একজন রাজনৈতিক একটি দলের নাম উল্লেখ করে জানান, রাজনৈতিক দলের নেতাকর্মীদের মদদে এবং প্রশাসনকে ম্যানেজ করে এ লটারী বিক্রি করা হচ্ছে। যে কারণে লটারী অবৈধ হলেও কেউ ব্যবস্থা নিবেন না।
আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামের বাসিন্দা রফিক মিয়া বলেন, ‘আমি পুরস্কারের আশায় প্রতিদিন ১০০ লটারী কিনি। কিন্তু এখন পর্যন্ত কোনো পুরস্কার পাইনি। মেলা যে কয়দিন থাকবে, আমি লটারী কিনব।’
মেলার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক খান কামরুজ্জামান লটারী বিক্রি বৈধ দাবি করে তিনি বলেন, ‘লটারী বিক্রির অনুমতি আছে। ডিসি স্যার অনুমতি দিয়েছেন। লটারী নামে তো চলে না, এটা মূলতো র্যাফেল ড্র। হাইকোর্টেরও অনুমতি আছে।’
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন মিয়া বলেন, ‘ডিসি অফিস থেকে তাদেরকে বৈশাখী মেলার অনুমতি দেওয়া হয়েছে।’ তবে লটারী বিক্রির বিষয় জানতে চাইলে তিনি লটারী বিক্রি ‘বৈধ’ ও ‘অবৈধ’ কোনোটাই বলতে রাজি নন। কৌশলে বিষয়টি এড়িয়ে যান।’
এ বিষয় গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান কোন মন্তব্য করতে রাজি হননি।
(টিবি/এএস/জুন ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








