নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর শহিদুল মাতুব্বর (৪৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷
বুধবার (১০ জুন) বিকেলে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পন্থাপাড়া এলাকার কাটাখাল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ ।
নিহত শহিদুল মাতুব্বর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আঃ ছালাম মাতুব্বরের ছেলে।
মঙ্গলবার (৯ জুন) শহিদুলের ছিনতাই হওয়া ইজিবাইটি মুকসুদপুর উপজেলার সিন্দয়া ঘাট থেকে উদ্ধার করে পুলিশ৷ সেই সূত্র ধরে পুলিশ বুধবার (১০ জুন) সকালে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শহিদুলের প্রতিবেশী কমলাপুর গ্রামের মৃত আবু শেখের ছেলে নূর হোসেন শেখ মাইকেল (৩৫) ও একই গ্রামের কাশেম শেখের ছেলে পলাশ শেখকে ( ৩৪) আটক করে । তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে।
ইজিবাইক চালক শহিদুল মাতুব্বরের ছোট ভাই শাহিদুল মাতুব্বর বলেন, আমার বড় ভাই ইজিবাইক চালিয়ে সংসার চালায়। ৬ জুন সকাল ১০ টার দিকে তিনি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন । তারপর আর বাড়িতে ফিরে আসেনি ৷ এরপর বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করেও তাকে আমরা পাইনি। পরের দিন পরিবারের পক্ষ থেকে মুকসুদপুর থানায় একটি জিডি দায়ের করা হয়। ইজি বাইক ছিনিয়ে নিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ইজিবাইক উদ্ধারের পর ২ জনকে আটক করা হয়। তারপর তাদের স্বীকারোক্তির পর আমরা লাশ উদ্ধার করি। সুরাতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(টিবি/এএস/জুন ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- দাম বাড়বে যেসব পণ্যের
- ‘আমরা বাংলাদেশের মানুষের স্বপ্নের সঙ্গে সংযুক্ত’
- দাম কমবে যেসব পণ্যের
- নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২
- কাশিয়ানীতে লটারীর নামে চলছে জুয়া
- বিকল্প বাণিজ্য প্রক্রিয়ার দুয়ার খুললো
- প্রবাসীদের সিন্ডিকেট থেকে বাঁচাতে সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব বিরোধীদলীয় নেতার
- বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরা, আরও থাকছেন যারা
- বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের সূচি
- ডোনাল্ড ট্রাম্প থেকে মেসি, যেখানে রাজনীতি ও ফুটবল মিশে একাকার
- ‘আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি’
- পাকিস্তানে পর্যটকবাহী ভ্যান খাদে, নিহত ১০
- স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন
- ‘বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার সুযোগ তৈরি হয়’
- নড়াইলে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্যকর্মী নিহত
- মুক্তিবাহিনীর গেরিলা দল কুমিল্লার পাকবাহিনীর বিভিন্ন অবস্থানে হামলা চালায়
- দুর্নীতি বিরোধী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশের ফরিদপুরের কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে প্রান্তিক খামারিদের উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী
- রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়
- রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ৫০০ বিলিয়ন ডলার ছাড়াল দেশের অর্থনীতি
- রাজবাড়ীতে হাম উপসর্গে হাসপাতালে ১১ শিশু, মোট আক্রান্ত ৩১৯
- ‘৫ বছরের রোডম্যাপ বাস্তবায়নে কাজ করছে সরকার’
- সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘স্বপ্ন আম উৎসব’
- হে সময়, অশ্বারোহী হও
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
- শুক্রবার থেকে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- মেগা ডিসকাউন্টে রিয়েলমি স্মার্টফোন পাওয়া যাবে দারাজ ১২ : ১২ ক্যাম্পেইনে
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- মহালয়া কেন পালন করা হয়?
- ‘রিজিকের মালিক আল্লাহ, আমি শুধু চেষ্টা করেছি’
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- কাশিয়ানীতে লটারীর নামে চলছে জুয়া
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২
১১ জুন ২০২৬
- নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২
- কাশিয়ানীতে লটারীর নামে চলছে জুয়া
- নড়াইলে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্যকর্মী নিহত
-1.gif)







